আম্ফানের প্রকোপে প্রথম বলি! কতটা প্রলয় আনতে চলেছে এই সুপার সাইক্লোন?

ঘূর্ণিঝড় আম্ফানের জেরে ভেঙেছিল পড়েছিল কুঁড়েঘরের দেওয়াল। তাতে চাপা পড়ে মৃত্যু হল এক দু'মাসের শিশুর। ঘটনাটি ওড়িশার ভদ্রক জেলার। এদিকে দুপুর আড়াইটেতে আছড়ে পড়ল আম্ফান (অনেকেই এটিকে আমফান, উম ফুন, উমপুন, উম পুন, আমপান, আম পান, আম্পান বলে উচ্চারণ করছেন)৷ মোট সাড়ে তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে স্থলভাগে সম্পূর্ণভাবে আছড়ে পড়তে।

পশ্চিমবঙ্গে প্রায় ৪.৫ লক্ষ মানুষকে সরানো হয়েছে

পশ্চিমবঙ্গে প্রায় ৪.৫ লক্ষ মানুষকে সরানো হয়েছে

এরই মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) প্রধান এস এন প্রধান জানান, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিপদসংকুল এলাকা থেকে প্রায় ৪.৫ লক্ষ মানুষকে সরানো হয়েছে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে ১৯টি জেলায় রেড অ্যালার্ট

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে ১৯টি জেলায় রেড অ্যালার্ট

এদিকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ১৯টি জেলার প্রশাসনকে আমফান মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। আম্ফানের কথা মাথায় রেখে ১৩ হাজার ৭৮টি আশ্রয়স্থানের ব্যবস্থা করা হয়েছে। এই আশ্রয় স্থানগুলিতে ১৮-২০ লাখ মানুষকে সরিয়ে এনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেদেশেও একজন মৃত বলে জানা গিয়েছে।

দুই দশকে প্রথমবার এত ভয়াবহ ঘূর্ণিঝড়

দুই দশকে প্রথমবার এত ভয়াবহ ঘূর্ণিঝড়

১৯৯৯ সালের পর দ্বিতীয়বার এত ভয়াবহ ঘূর্ণিঝড় দেশে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার জন্য ৫৩টি দল তৈরি রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে এনডিআরএফ-র এই সাতটি দল পাঠানো হয়েছে। অন্যদিকে, ওড়িশার পূরি, জগৎশিংপুর, কেন্দ্রপাড়া, বালাসোর, জপুর, ভদ্রক ও ময়ূরভঞ্জে ১০টি দলকে পাঠানো হয়েছে।

কত বেগে ধেয়ে আসছে আম্ফান?

কত বেগে ধেয়ে আসছে আম্ফান?

সমুদ্রের বাইরে মহাকাশ থেকে দৃশ্যমান বিশাল আবহাওয়া ব্যবস্থায় দেখা গিয়েছে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা ১৫০ মাইল হাওয়া বয়ে চলেছে, যা চারটি হারিকেনের সমতুল্য। ঝড়ের তীব্রতায় সমুদ্রের ঢেউ ১০ফিট থেকে ১৬ফিট‌ পর্যন্ত উঁচু হয়ে, যা দো-তলা বাড়ির সমান, আছড়ে পড়তে পারে। যার ফলে উপকূল সংলগ্ন যোগাযোগের টাওয়ার ও রাস্তা-রেল ট্র‌্যাকগুলিকে উপড়ে ফেলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+