Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বোসের পদত্যাগে বিস্মিত মমতা, পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার কাকে?

আজ আচমকাই পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লিতে গিয়েই তিনি পদত্যাগ করেছেন। সংবাদসংস্থাকে জানিয়েছেন পর্যাপ্ত সময়ই রাজ্যপালের দায়িত্বভার সামলেছেন।

২০২২ সালের ১৭ নভেম্বর থেকে তিনি বাংলার রাজ্যপাল ছিলেন। বোস বলেন, "হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আমি সাড়ে তিন বছর ধরে বাংলার রাজ্যপাল ছিলাম; এটাই আমার জন্য যথেষ্ট।" তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক চাপ ছিল কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকেই।

মমতা এক্স হ্যান্ডলে লেখেন, এই পদত্যাগের কারণ তাঁর অজানা। তবে বর্তমান পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক স্বার্থ পূরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপেই রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেন। তিনি এও জানান, প্রচলিত প্রথা উপেক্ষা করে কেন্দ্র তাঁকে কোনও পরামর্শ ছাড়াই আরএন রবিকে নিয়োগ করেছে। এ কথা শুধু জানানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, এগুলি সংবিধানের মূল চেতনা ক্ষুণ্ণ করে এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত হানে। তিনি কেন্দ্রের প্রতি আহ্বান জানান, সমবায় যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান জানাতে ও একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে, যা গণতান্ত্রিক প্রথা ও রাজ্যগুলির মর্যাদা ক্ষয় করে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে তামিলনাড়ুর রাজ্যপাল ও প্রাক্তন ডেপুটি এনএসএ আর এন রবি সিভি আনন্দ বোসের পদত্যাগের পর পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন। সমাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে পারলাম যে আরএন রবি বাংলার রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হবেন।" তিনি রাজ্যপালের এই পদত্যাগের খবরে বিস্মিত ও উদ্বিগ্ন।

তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি একজন অবসরপ্রাপ্ত আইপিএস (IPS) আধিকারিক। ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের এই অফিসার পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-তেও কাজ করেছেন।

২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। এরপর ২০১৮ সালে উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর রবি নাগাল্যান্ডের রাজ্যপাল হন এবং মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন।

তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে রবির কার্যকালে ডিএমকে সরকারের সঙ্গে তাঁর একাধিকবার মতবিরোধ দেখা গিয়েছে। গত মাসে, তিনি বিধানসভায় প্রথাগত ভাষণ দেওয়া থেকে বিরত থাকেন। কারণ, অধিবেশনের শুরুতে জাতীয় সংগীতের পাশাপাশি রাজ্য সংগীতও বাজানোর পক্ষে তিনি আবারও জোর দেন, যা বিতর্কের সূত্রপাত ঘটায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+