ব্যবহারে প্রভাব ফেলতে পারেনি নোট বাতিলের সিদ্ধান্ত! ২০১৬ থেকে নগদের ব্যবহার বেড়েছে ৮৩%
ব্যবহারে প্রভাব ফেলতে পারেনি নোট বাতিলের সিদ্ধান্ত! ২০১৬ থেকে নগদের ব্যবহার বেড়েছে ৮৩%
নোট বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে সুপ্রিম কোর্ট। সেই সময়েই দেখা যাচ্ছে ৫০০ ও হাজার টাকার নোট বাতিল দেশের মুদ্রার ব্যবহারে কোনও প্রভাব ফেলতে পারেনি। কেননা ২০১৬-র ৮ নভেম্বরে নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে নগদের ব্যবহার বেড়েছে প্রায় ৮৩ শতাংশের মতো।

২০১৬-র ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তৎকালীন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানান। নোট বাতিলের সিদ্ধান্তের কারণ গিসেবে কালো টাকার ব্যবহার রোধ করা এবং ডিজিটাল মাধ্যমে অর্থের আদানপ্রদান বৃদ্ধির কথা বলা হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথা অনুসারে, ২০১৬-র ৪ নভেম্বর সিআইসি (কারেন্সি ইন সার্কুলেশন) ১৭.৭৪ লক্ষ কোটি টাকা থেকে ২০২২-এর ২৩ ডিসেম্বর বৃদ্ধি পেয়ে ৩২.৪২ কোটি টাকা হয়েছে। তবে নোট বাতিলের পরেই ২০১৭-র ৬ জানুয়ারি অনুযায়ী সিআইসি ৯ লক্ষ কোটি টাকায় নেমে গিয়েছিল। যা ২০১৬-র ৪ নভেম্বরের প্রায় অর্ধেক।
২০২২-এর ২৩ ডিসেম্বরের সিআইসি ২০১৭-র ৬ জানুয়ারির তুলনায় ৩ গুণ বা ২৬০ শতাংশের মতো। আর ২০১৬-র ৪ নভেম্বরের তুলনায় ৮৩ শতাংশ বেশি।
২০২২-এর ২৩ ডিসেম্বরের সিআইসি ৩২.৪২ লক্ষ কোটি টাকা হলেও, ২০২২-এর ৩১ মার্চ তা ছিল ৩১.৩৩ লক্ষ কোটি টাকা। নোট বাতিলের পরের বছর যা ৩৭.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮.০৩ লক্ষ কোটি টাকা হয়েছে। ২০১৯ সালের মার্চের শেষে ১৭.০৩ শতাংশ বেড়ে ২১.১০ লক্ষ কোটা টাকা হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে নোট বাতিলের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ ছিল না। সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ ৪:১ সংখ্যাগরিষ্ঠতায় নোট বাতিলের সিদ্ধান্তকে বহাল রেখেছে। একমাত্র বিচারপতি নাগারখনা আরবিআই আইনের ২৬(২) ধারা অনুসারে কেন্দ্রের ক্ষমতা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications