সাময়িক ভাবে শিথিল গুয়াহাটির কার্ফু, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ অরুণাচল-নাগাল্যান্ড-মেঘালয়ে
শবিবার বিকেল ৪টে পর্যন্ত শিথিল করা হল গুয়াহাটিতে জারি করা কারফিউ। এই নিয়ে দ্বিতীয় দিন সাময়িক ভাবে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিল প্রশাসন। শুক্রবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত শিথিল করা হয়েছিল কারফিউ। সেই সময়েই ফের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল বিক্ষোভকারীরা। গুয়াহাটির পাশাপাশি ডিব্রুগড়েও দুপুর ২টো পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। এদিকে কারফিউ শিথিল হতেই পেট্রোল পাম্প ও দোকানে ভিড় নজরে পড়েছে। এদিকে কার্ফু উঠে গেলেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে সোমবার পর্যন্ত।

অরুণাচল ও মেঘালয়েও চলছে বিক্ষোভ
এদিকে অসমের পাশাপাশি অরুণাচল ও মেঘালয়েও চলছে কেন্দ্রের এই নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ। অরুণাচলে শুক্রবার ছাত্র সংগঠনগুলি এই আইনের প্রতিবাদে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকেন। মূলত সেই রাজ্যের সংগঠন রাজীব গান্ধী স্টুডেন্ট ইউনিয়ন ও স্টুডেন্ট ইউনিয়ন অফ এনইআরআইএসটি এই প্রতিবাদে নেতৃত্ব দেয়। পাহারি রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজভবন পর্যন্ত ৩০ কিলোমিটার পথ হেঁটে মিছিল করেন ছাত্ররা।

৫০ জন জামিয়া মিলিয়ার ছাত্র আটক
এদিকে শুধু অসম বা উত্তর-পূর্ব না। বিক্ষোভের এই আঁচে জ্বলছে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গাও। শুক্রবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখআয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছআত্ররা। সেই মিছইল হিংসাত্বক আকার ধারণ করলে তা প্রতিহত করতে ছাত্রদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পাশাাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। এর পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথড় ছোড়েন বিক্ষোভকারী ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ জন ছাত্রকে আটক করে পুলিশ।

নাগাল্যান্ডেও প্রতিবাদ
এদিকে আজ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৬ ঘণ্টার বনদের ডাক দিয়েছে নাগা স্টুডেন্টস ফেডারেশন। বেলা ১২টা পর্যন্ত এই বনধের ডাক দিয়েছে ছআত্র সংগঠনটি। পাশাপাশি এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি ভিত্তিতে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকও ডেকেছে সংগঠনটি।












Click it and Unblock the Notifications