Haldwani violence: রণক্ষেত্র হালদওয়ানি, দেখা মাত্র গুলির নির্দেশ ধামি প্রশাসনের
Haldwani violence: ক্রমশ হাতের বাইরে যাচ্ছে হালদওয়ানির (Haldwani) বিক্ষোভ। এই অবস্থায় দেখা মাত্রই গুলি (SH00T AT SIGHT) করার নির্দেশ দিল উত্তরাখণ্ড প্রশাসন। জারি করা হয়েছে কার্ফু। শুধু তাই নয়, হিংসা প্রবণ এলাকায় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই গোটা পরিস্থিতির (Haldwani violence) উপর কড়া নজর রাখছে উত্তরখণ্ডের পুষ্কর সিং ধামী প্রশাসন। এমনকি দফায় দফায় পরিস্থিতি নিয়ে পুলিশ এবং সচিবদের সঙ্গে বৈঠক করেন ধামী। আর এরপরেই এহেন নির্দেশ।

এলাকায় অবৈধ মাদ্রাসা ভাঙতে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঘটনার সূত্রপাত। বনভুলপুরা থানা সংলগ্ন এলাকায় এই কাজ চালাচ্ছিলেন হলদওয়ানির পৌর কর্পোরেশনের আধিকারিকরা। একেবারে কড়া নিরাপত্তার মধ্যেই চলছিল এই কাজ।
আর সেই সময় হঠাত করেই একদল দুস্কৃতি পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের উপর চালায় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে চলে ব্যাপক ইটবৃষ্টি। ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়।
অন্যদিকে সময় যত গড়ায় হালদওয়ানির (Haldwani violence) পরিস্থিতি ততই উত্তপ্ত হতে শুরু করে। একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগিয়ে দেওয়া ট্রান্সফর্মারেও। গপোটা এলাকা অন্ধকারে ডুবে। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি।
পুলিশ-প্রশাসনের তরফে লাগাতার শান্তি বজায় রাখার আবেদন করা হলেও তাতে কেউ কার্যত কর্ণপাত করেনি। এই অবস্থায় জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ প্রশাসনের সঙ্গে পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
#WATCH | Uttarakhand | Violence broke out in Banbhoolpura, Haldwani following an anti-encroachment drive today. DM Nainital has imposed curfew in Banbhoolpura and ordered a shoot-on-sight order for rioters. Details awaited. pic.twitter.com/Qykla7UO65
— ANI (@ANI) February 8, 2024
বৈঠকে ছিলেন ইন্টেলিজেন্সের আধিকারিকরাও। বিস্তারিত আলচনা হয়। আর এরপরেই হালদওয়ানি (Haldwani violence)-তে শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গোটা এলাকার ইন্টারনেট পরিষেবা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুস্কৃতিরা এদিন মহিলা এবং শিশুদের সামনে রেখে পুলিশ এবং প্রশাসনের হামলা চালায়। এমনকি অতর্কিতে এই হামলার ঘটনা ঘটে। ফলে প্রথমে কিছুটা পিছনে যেতে বাধ্য হন। যদিও এখন বিশাল পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। করা হচ্ছে পুলিশের তরফে মাইকিংও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications