Manipur: সিআরপিএফ ক্যাম্পের মধ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান, মৃত তিন, আহত বহু
Manipur: সেনা ক্যাম্পের মধ্যে এলোপাথাড়ি গুলি সিআরপিএফ জওয়ানের (CRPF jawan)। এখনও পর্যন্ত এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিন জওয়ানের। গুরুতর আহত আরও ৮ জন। শুধু তাই নয়, এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন অভিযুক্ত ওই সিআরপিএফ জওয়ানও। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মণিপুরের রাজধানী ইম্ফলের সিআরপিএফ ক্যাম্পের (CRPF camp in Lamphel located in the Imphal) মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে ক্যাম্পে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে (Manipur) ছুটে এসেছেন সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘটনার উপর নজর রাখা হচ্ছে। কীভাবে এবং কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এমনকী ওই জওয়ান কেন এমন ভাবে গুলি চালালো তাও জানা যায়নি। সমস্ত কিছু এখন খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।

সিআরপিএফ সূত্রে খবর, অভিযুক্ত ওই জওয়ানের নাম হাবিলদার সঞ্জয় কুমার (Havildar Sanjay Kumar)। সিআরপিএফের ১২০ ব্যাটিলয়নের সদস্য বলে জানা যাচ্ছে। কোনও ভাবে মানসিক অবসাদ থেকে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এক আধিকারিক জানিয়েছেন, রাত ৮ টা ২০ নাগাদ এই ঘটনা ঘটেছে। হঠাত করেই ক্যাম্পে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
#UPDATE | The death toll has risen to three in the incident where a CRPF jawan opened fire at a camp in Manipur before taking his own life. https://t.co/RyJOT2sgEv
— ANI (@ANI) February 13, 2025
Manipur: ৮ জন আহত
এক আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, হঠাত করেই সঞ্জয় কুমার তাঁর অস্ত্র বার করে এবং এক কনস্টেবল সহ তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পরে ওই বন্দুক থেকে নিজেকে গুলি করে ওই আত্মঙ্ঘাতী হয়েছেন বলে দাবি। একেবারে রক্তাত্ব অবস্থায় দেহগুলি পড়ে থাকতে দেখেন। অন্যদিকে এই ঘটনায় আহত আরও ৮ জন। তাদের ইম্ফলের একটি হাসপাতালে ( Regional Institute of Medical Sciences (RIMS) ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications