CoWIN Data leak: সরকারি ভ্যাকসিন সাইট থেকে আধার-প্যান তথ্য ফাঁস, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে
করোনা মহামারিতে ভ্যাকসিন ড্রাইভের সময় কো উইন অ্যাপ চালু করেছিল মোদী সরকার। সেখানে নাম এবং আধার বা প্যান সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার পরেই ভ্যাকসিন দেওয়া হত। সেই মতই চলেছিল করোনা ভ্যাকসিন ড্রাইভ। করোনা ভ্যাকসিনের ২টি ডোজের ক্ষেত্রেই এই নথির ব্যবহার করা হত।
এই পোর্টালে যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের সকলের আধার এবং প্যানের তথ্য রয়েছে এই সরকারি পোর্টালে। এদিকে সরকারি পোর্টাল হলেও তার তথ্য সুরক্ষিত নেই। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যাঁরা এই পোর্টালে নাম এবং তথ্য নথিভুক্ত করেছিলেন তাঁদের সব আধার প্যান কার্ডের তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে েটলিগ্রামে।

রিপোর্টে প্রকাশ্যে এসেছে যে তথ্য তাতে জানা গিয়েছে যে মোবাইল নম্বর কো উইন অ্যাপে দেওয়া হয়েছিল। সেই মোবাইল নম্বরে টেলিগ্রামে সব তথ্য প্রকাশ্যে এসে যাচ্ছে। ভ্যাকসিনেশনের জন্য যে আইডি দেওয়া হয়েছিল সবটাই প্রকাশ্যে এসে যাচ্ছে। সেখানে জেন্ডার থেকে শুরু করে তার আধার, প্যান কার্ডের যাবতীয় তথ্য প্রকাশ্যে এসে যাচ্ছে।
যদিও পুরো তথ্য এখনও যাচাই করা হয়নি। তবে ইতিমধ্যেই একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর তথ্য ফাঁস হয়েছে। তার মধ্যে রয়েছেন কো উইনের হাইপাওয়ার প্যানেলের চেয়ারম্যান রাম সেবক শর্মা, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।

২০২১ সালে তৈরি এই কো ইউন অ্যাপে প্রায় ১৫ লক্ষ নাগরিকের তথ্য রয়েছে। এই ভাবে তথ্য ফাঁস হয়ে যাওয়া উদ্বেগজনক বলে আশঙ্কা করা হচ্ছে। সাইবার সিকিউরিটি নিয়েও প্রশ্ন উঠেছে। যেকোনও ব্যক্তি যদি কো উইন অ্যাপে দেওয়া ফোন নম্বর থেকে টেলিগ্রাম অ্যাপে যান তাহলে সব তথ্য প্রকাশ্যে এসে পড়ছে। এমনকী পাসপোর্টের তথ্য, জন্মতারিখ পর্যন্ত জানা যাচ্ছে।
এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখেল। টুইটে মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন তিনি। কীভাবে এই তথ্য ফাঁস হল দেশের নাগরিকের গোপনীয়তার অধিকার ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরে ওব্রায়েনেও সব তথ্য কীভাবে প্রকাশ্যে এসে পড়েেছ তা টুইটে শেয়ার করেছেন সাকেত গোখেল। কংগ্রেস নেতা পি চিদাম্বরম, কেসি ভেনুগোপাল, সাংবাদিক বরখা দত্ত, রাজদীপ সরদেশাইয়ের তথ্যও প্রকাশ্যে এসেছে।












Click it and Unblock the Notifications