Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কংগ্রেস শাসিত রাজ্যের বাজেটে মদের বোতলে বসল 'কাউ সেস'! আদের সরকারের প্রকল্পের নাম পরিবর্তন, কটাক্ষ বিজেপির

কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ সরকার তাদের প্রথম বাজেট পেশ করেছে বিধানসভায়। সেখানে দুই লক্ষের ওপর মহিলাকে মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। বৈদ্যুতিক যানবাহনে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে বলা হয়েছে তিন বছরে পাহা়ড়ি ওই রাজ্য সবুজ রাজ্যে পরিণত হবে। তবে বাজেটের উল্লেখযোগ্য অংশ হল প্রতিটি মদের বোতলের ওপরে কাউ সেস বসানো।

কেন কাউ সেস

২০২৩-২৪ আর্থিক বছরে হিমাচল প্রদেশে প্রত্যেক মদের বোতলের ওপরে কাউ সেস হিসেবে অতিরিক্ত ১০ টাকা করে আদায়ের কথা বলা হয়েছে। এর ফলে সরকারের কোষাগারে অতিরিক্ত ১০০ কোটি টাকা আসবে। যা দিয়ে দুগ্ধচাষীদের সাহায্য করা হবে। সরকারে দাবি অনুযায়ী, দামের ওঠানামা থেকে দুধচাষীদের রক্ষা করতে অর্থ দেওয়া হবে এছাড়াও রাজ্যে হিম গঙ্গা প্রোজেক্টে ৫০০ কোটি টাকা খরচ করা হবে।

গ্রিন স্টেট

বেসরকারি বাস ও ট্রাক অপারেটররা যদি ডিজেল চালিত গাড়ির পরিবর্তে ই-বাহন কেনেন তাহলে ৫০ লক্ষ টাকা দামের গাড়ির ক্ষেত্রে ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্রীদের বৈদ্যুতিক স্কুটার কিনতে ২৫ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্টের জন্য তরুণদের ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। দুই মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ভর্তুকি দেওয়া হবে ৪০ শতাংশ করে। এছাড়া প্রত্যেক জেলার দুটি করে পঞ্চায়েতকে ই-পঞ্চায়েতে পরিণত করা হবে।

বাজেটের অন্য ঘোষণা

বাজেটের অন্য ঘোষণা

ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ থেকে ৬০ বছর বয়সী প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছে, তাঁর সরকার সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম ফের চালু করেছে।

স্বাস্থ্য পরিষেবায় সুবিধা

স্বাস্থ্য পরিষেবায় সুবিধা

রাজ্যর পাঁচটি মেডিক্যাল কলেজের ক্যাজুয়াল্টি ওয়ার্ডগুলিকে আপগ্রেড করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে রোবোটিক সার্জারি ইউনিট খোলা হবে। প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে মডেল স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়াও একটি করে মডেল ডে-বোর্ডিং স্কুল খোলা হবে। কাংড়া জেলাকে পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। যেখানে পর্যটকদের আকর্যণ করতে চিড়িয়াখানা, গলফকোর্স, ওয়াটার স্পোর্টস-সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হবে।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

এদিকে রাজ্য বিজেপি তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর বলেছেন, হিমাচল প্রদেশের সুখু সরকার আগেকার বিজেপি সরকারের স্কিমগুলির নাম পরিবর্তন করেছে মাত্র। এছাড়াও রাজ্য বাজেটে ৪৭০৪ কোটি টাকার ঘাটতির কথাও তিনি উল্লেখ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+