ভারতে করোনা চিকিৎসায় এবার Molnupiravir-ট্যাবলেট! শুরুতেই দাম হতে পারে ৪ হাজার টাকা
সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও একেবারে চলে যায়নি করোনা ভাইরাস। গোটা দেশেই সংক্রমিত হচ্ছেন মানুষ। আর এর মধ্যে ছট সহ উৎসবের মরশুমে যেভাবে কোভিড বিধিকে অগ্রাহ্য করেছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। যদিও করোনার বিরুদ্ধ
সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও একেবারে চলে যায়নি করোনা ভাইরাস। গোটা দেশেই সংক্রমিত হচ্ছেন মানুষ। আর এর মধ্যে ছট সহ উৎসবের মরশুমে যেভাবে কোভিড বিধিকে অগ্রাহ্য করেছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। যদিও করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র বিকল্প রয়েছে ভ্যাকসিনই।
কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনাতে আক্রান্ত হচ্ছেন মানুষ। আর সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত করোনা চিকিৎসার কোনও ওষুধ নেই। তবে সম্প্রতি Molnupiravir এবং ফাইজারের তৈরি একটি ওষুধ পথ দেখাচ্ছে।

করোনা চিকিৎসাতে ভালো ফল পেয়েছে।
Molnupiravir ইতিমধ্যে করোনা চিকিৎসাতে ভালো ফল পেয়েছে। মৃত্যু এবং হাসপাতালে ভর্তির সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপদকালীন পরিস্থিতিতে ওরাল অ্যান্টিভাইরাল ওষুধের দ্রুত ছাড়পত্র দিতে তোড়জোড়। দেশের কোভিড স্ট্রেটিজি গ্রুপের চেয়ারম্যান ডঃ রাম বিশ্বকর্মা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই করোনা চিকিতসাতে জরুরি পরিস্থিতিতে Molnupiravir কে ছাড়পত্র দেওয়া হতে পারে। শুধু তাই নয়, ফাইজ়ার (Pfizer) সংস্থার তৈরি একটি ওষুধকেও ছাড়পত্র দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রাম বিশ্বকর্মা।। তবে সে ক্ষেত্রে আরও কিছুদিন সময় লাগবে বলে মত তাঁর।

Molnupiravir-এর অনুমোদন চলে আসবে।
কোভিড স্ট্রেটিজি গ্রুপের চেয়ারম্যান ডঃ রাম বিশ্বকর্মার দাবি, এই ওষুধগুলিতে অনেকটাই সমস্যা মিটবে। আমরা ধীরে ধীরে প্যান্ডেমিক থেকে এন্ডেমিকের দিকে এগোচ্ছি। টিকাকরণের থেকেও করোনার ওষুধ অনেক বেশি গুরুত্ব পাবে বলেও মনে করেন তিনি। শুধু তাই নয়, এই স্ট্র্যাটেজি গ্রুপের দায়িত্বে থাকা অন্যতম এই কর্তা জানান, Molnupiravir খুব সহজেই পাওয়া যাবে। সম্প্রতি পাঁচটিও ওষুধ তৈরি সংস্থার সঙ্গে বৈঠকে বসেন রাম বিশ্বকর্মা। আর সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। আর এইও বৈঠকের পরেই তাঁর দাবি, যে কোনও দিন Molnupiravir-এর অনুমোদন চলে আসবে।

শুরুতেই দু হাজার থেকে চার হাজার হবে দাম
রাম বিশ্বকর্মা জানিয়েছেন, Molnupiravir -ওষুধটি ব্রিটেণে অনুমোদন পাওয়ার আগে থেকেই ভারতে নিয়ামক সংস্থার কাছে এই ওষুধ সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়া হয়। উল্লেখ্য ইতিমধ্যে এই ওষুধকে ছাড় দিয়েছে ব্রিটেন। তবে ভারতে আগামী এক মাসের মধ্যেই করোনা নিরাময়ের এই ওষুধকে অনুমোদন দেওয়া হতে পারে বলে আশা রাম বিশ্বকর্মার। তবে এই ওষুধ মধ্যবিত্তের আয়ত্তের বাইরেই হতে চলেছে। শুরুতেই এই ওষুধের দাম ২০০০ টাকা থেকে ৪ হাজার টাকা প[অরজন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ধীরে ধীরে দাম কমবে বলেই আশা। আর তা হলে ৫০০ টাকা থেকে হাজার টাকার মধ্যেই চলে আসবে এই দাম।

Molnupiravir করোনার বিরুদ্ধজে লড়াইয়ে কার্যকারী
Molnupiravir করোনার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকারী। দেখা গিয়েছে, করোনা সংক্রমণের সময়েই যদি এই ওষুধ রোগীকে দিতে দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই সুস্থতার হার বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, মৃতের হারও কমিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications