শিনা হত্যার পরে আরও বড় মামলায় সিবিআইয়ের ফাঁদে ইন্দ্রাণী মুখোপাধ্যায়
আইএনএক্স মিডিয়া মামলায় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে আগামী বুধবার জেরা করার বিষয়ে সিবিআইকে সবুজ সঙ্কেত দিল আদালত।
আইএনএক্স মিডিয়া মামলায় ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে আগামী বুধবার জেরা করার বিষয়ে সিবিআইকে সবুজ সঙ্কেত দিল আদালত। বিশেষ আদালতের বিচারক সুনীল রানা ইন্দ্রাণীকে ২ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছেন।

আইএনএক্স মামলায় অন্যতম অভিযুক্ত কার্তি চিদাম্বরমকে নিয়েই ইন্দ্রাণীকে জেরা করা হবে বলে মনে করা হচ্ছে। গতবছরের ১৫ মে সিবিআই কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ঘুষ নেওয়া, প্রভাব খাটানো সহ একাধিক ধারায় মামলা করেছে।
আইএনএক্স মিডিয়া থেকে ৩.৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কার্তির বিরুদ্ধে। ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের ছাড়পত্র পাইয়ে দেওয়ার নাম করে এই টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
এরপরে শিনা বোরার হত্যার মতো ষড়যন্ত্র ইন্দ্রাণী ও পিটার মিলে একসঙ্গে করেছেন বলে অভিযোগ ওঠে। এই মামলায় পি চিদাম্বরমের নাম না থাকলেও ২০০৭ সালের ১৮ মে এফআইপিবি-র বৈঠকে তিনি ৪.৬২ কোটি টাকার অনুমোদনে সবুজ সঙ্কেত দেন বলেও সিবিআই জানিয়েছে।
প্রসঙ্গত, শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণীর প্রাক্তন গাড়ি চালক শ্যামবর রাই সাক্ষী হিসাবে জানিয়েছে, ২০১২ সালে শিনাকে খুন করার পরে রায়গড়ের জঙ্গলে দেহ নিয়ে ইন্দ্রাণীই ফেলে আসে। সেকথা পিটারও জানত।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications