২০০ কোটি টাকা দান করে ভিক্ষাবৃত্তির জীবন বেছে নিলেন এই দম্পত্তি! আসল সত্যি চমকে দেবে
সন্ন্যাসী হয়েই কাটিয়ে দিতে চান বাকি জীবনটা! এজন্য ২০০ কোটি টাকা সম্পত্তি দান করে দিলেন গুজরাতের এক দম্পত্তি। শুধু তাই নয়, বিপুল এই সম্পত্তি দান করার জন্য একটি শোভাযাত্রার আয়োজনও করেছিলেন। যা দেখে রীতিমত অবাক সবাই।
গুজরাতের বিত্তশালী পরিবারের সদস্য ভবেশ ভান্ডারী। জৈন ধর্মাবলম্বী। দীর্ঘ বছর নির্মাণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ জীবনে কয়েকশ কোটি টাকা রোজগার করেছেন। কিন্তু শান্তির অভাব থেকে গিয়েছে। এবার সেই শান্তির খোঁজে সন্ন্যাস বাকি জীবনটা কাটাতে চান ভবেশ এবং তাঁর স্ত্রী।

যদিও ২০২২ সালে এই দম্পত্তির ১৯ বছরের কন্যা এবং ১৬ বছরের পুত্র সংসারের বাঁধন থেকে নিজেদের মুক্ত করেন। আরামের জীবন ছেড়ে সন্ন্যাস নেন। যেখানে বিলাসিতা বলে কিছু নেই। আছে শুধুই শান্তি। আর সেটাই অনুপ্রাণিত করে গুজরাতের ওই ব্যবসায়ী দম্পত্তিকে। এরপরেই তাঁরাও সংসারের মায়ার জাল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
আর এহেন সিদ্ধান্তের পরেই সম্পত্তি দান করেন ভবেশ। ফেব্রুয়ারি থেকে সসমস্ত সম্পত্তি দান করে আজ তিনি নিঃস্ব! সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২২ এপ্রিল পাকাপাকিভাবে সংসারের মায়া থেকে বেরিয়ে পড়বেন ভবেশ এবং তাঁর স্ত্রী।
বের হবেন দেশভ্রমনে। কিন্তু দিন চলবে কীভাবে? যা খবর, বাকি জীবনটা ভিক্ষা করেই কাটাবেন তাঁরা। আর দেশভ্রমনে তাঁদের সঙ্গী হবে খালি দুটি সাদা পোশাক, একটা ভিক্ষাপাত্র এবং ঝাড়ু। খালি পায়েই এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাবেন ভবেশ এবং তাঁর স্ত্রী। তাঁরা বলছেন, এর মধ্যেই নাকি রয়েছে অবাধ শান্তি। কিন্তু বিপুল বৈভবের জীবনের মায়া কাটিয়ে চলতে পারবেন তো? সেটাই ভাবাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications