Mizoram Election Results 2023: পিছিয়ে গেল মিজোরামের ভোট গণনা, শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত?
Mizoram Election Results 2023: শেষ মুহূর্তে পিছিয়ে গেল মিজোরামের ভোট গণনা। আগামী তিন তারিখ অর্থাৎ রবিবার চার রাজ্যের সঙ্গেই ভোট গণনার কথা ছিল মিজোরামেও। কিন্তু শুক্রবার শেষ মুহূর্তে মিজোরাম বিধানসভা নির্বাচনের গণনার তারিখ পরিবর্তন করা হয়েছে। এমনটাই নির্বাচন কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।
মিজোরামে ভোট গণনার দিন বদলের দাবি উঠছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। আর সেই আবেদন মেনেই বদল করা হল সে রাজ্যে ভোট গণনার দিন। নির্বাচন কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর মিজোরামে ভোট (Mizoram Election Results 2023) গণনা হবে। মিজোরামের বাসিন্দাদের কাছে রবিবার তাৎপর্যপূর্ণ একটা দিন।

বিভিন্ন জায়গা থেকে ভোট গণনার দিন বদলের আবেদন এসেছিল বলে দাবি নির্বাচন কমিশনের। আর সেই দাবি মেনেই রবিবার অর্থাৎ তিন ডিসেম্বরের পরিবর্তে সোমবার গণনা (Mizoram Election Results 2023) করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যদিও বাকি চার রাজ্য অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং তেলেঙ্গানাতে ভোট গণনা হবে তিন তারিখই।
আর সেই মতো কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, মিজোরামের বাসিন্দাদের বড় অংশ হল খ্রিস্ট-ধর্মাবলম্বী। রবিবার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সে রাজ্যের মিজোরামের খ্রিস্ট-ধর্মাবলম্বী সম্প্রদায়ের একাংশের। তাঁরা রবিবার দিনটা পবিত্র হিসাবে মনে করে। প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা করেন মানুষরা। আর সেই সময় ভোট গণনা হলে প্রার্থনায় সমস্যায় হবে। আর সে বিষয়টি মাথায় রেখেই ভোট গণনার দিন বদল করল কমিশন।
বলে রাখা প্রয়োজন, অন্য চার রাজ্যের সঙ্গে মিজোরামে ভোট (Mizoram Election Results 2023) ঘোষণা করা হয়েছিল। সেখানে ভোট হয় গত ৭ নভেম্বর। এক দফায় ভোট হয় সে রাজ্যে। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৪০ টি আসনের মধ্যে এমএনএফ পেতে পারে ১৫ থেকে ২১ টি আসন।
জেডপিএম পেতে পারে ১২ থেকে ১৮ টি আসন। সেখানে কংগ্রেস পেতে পারে ২-৮ টি আসন। যদিও সে রাজ্যে শেষ হাসি কে হাসবে তা জানতে আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications