গান্ধী ময়দানে নতুন সরকার গঠনের কাউন্টডাউন, ১৯ অথবা ২০ নভেম্বরেই শপথ?

বিহারে নতুন সরকার গঠনের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ অথবা ২০ নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচি চূড়ান্ত হলেই তারিখ স্থির হবে। ইতিমধ্যেই ময়দানে মঞ্চ তৈরির কাজ চলছে, ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আজই নির্বাচন কমিশন ১৮তম বিধানসভার ফলাফল রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের হাতে তুলে দেবে। এরপর নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি হবে, এছাড়াও নির্বাচন আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হবে।

এদিকে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার সোমবার মন্ত্রিসভার বৈঠক ডাকছেন। বৈঠকে বিদায়ী ১৭তম বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব চূড়ান্ত হবে। তারপরই তিনি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

নিতীশ কুমার পদত্যাগের পর এনডিএ শরিকদের পৃথক লেজিসলেটিভ পার্টির মিটিং হবে। সেখানে ঠিক হবে জোটের নতুন নেতা কে হবেন। নির্বাচিত নেতা এরপর রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

রাজনীতির অন্দরমহলে ইতিমধ্যেই স্পষ্ট ১৮তম বিধানসভায় এনডিএ দাপট দেখিয়ে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ৮৯টি আসন জিতে বিজেপি একক বৃহত্তম দল। ঠিক তার পেছনেই নিতীশ কুমারের জেডিইউ, ৮৫ আসন নিয়ে। ছোট দলগুলোর মধ্যে এলজেপি (রামবিলাস) পেয়েছে ১৯, হাম (সেক্যুলার) ৫ ও রাষ্ট্রীয় লোক মোর্চা ৪টি আসন।

অন্যদিকে মহাজোট কার্যত ভেঙে পড়েছে, তাদের ঝুলিতে প্রাপ্ত মোট আসন মাত্র ৩৫।

২০২৫ সালের এই রায় ২০২০ এর তুলনায় নাটকীয়ভাবে আলাদা। তখন মহাজোট ছিল প্রবল প্রতিদ্বন্দ্বী, এবার ধসে পড়েছে বিরোধী শিবির। আরজেডি প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি। কংগ্রেসও ভরাডুবি, জিতেছে মাত্র ৬টি আসন, ভোটের হার ৮.৭১ শতাংশ হলেও সাংগঠনিক দুর্বলতা ও ভুল প্রার্থী বাছাইয়ের কারণে আসন পায়নি।

তবে বিহার এখন অপেক্ষায় কে হতে চলেছেন এনডিএর নতুন মুখ্যমন্ত্রী ও কখন শপথ নেবে নতুন সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+