Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতীয় কাফ সিরাপ নিয়ে প্রশ্ন তুলেছিল হু! সেই ওষুধ মিলল মার্শাল আইল্যান্ডে

মাইক্রোনেশিয়ার একটি দ্বীপে মিলল ভারতের তৈরি সেই কাসির সিরাপ যা খেয়ে শিশুরা অসুস্থ হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে ওই কাসির সিরাপের খোঁজ মিলেছে মাইক্রোনেশিয়ার মার্সাল আইল্যান্ডে।

তবে সেই ওষুধ খেয়ে ওই দ্বীপের কোনও শিশু অসুস্থ হয়ে পড়েছে কিনা তা জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে হু'য়ের তরফে উল্লেখ করা হয়েছে ওই কাফ সিরাপের নমুনায় মিলেছে প্রয়োজনের অতিরিক্ত ডাই-ইথালিন নামে একটি উপকরণ। যা মানুষের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক বলেই উল্লেখ করে গবেষকরা।

cough syrup

ভারতীয় সংস্থা কিউপি ফার্মাকেম লিমিটেড এই কাসির সিরাপ তৈরি করেছে। পাঞ্জাবে এই সংস্থা মূলত ওষুধ উতপাদনের কাজ করে। আর এই অইষদু বাজারে বন্টনে কাজ করে ট্রিলিয়াম ফার্মা নামে হরিয়ানার একটি সংস্থা। গত ছয় এপ্রিলের এই সিরাপের বিষয়কে বিশ্ব সাস্থ্যা সংস্থাকে জানানো হয়।

আর এরপরেই এহেন নমুনা পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে। কিউপি ফার্মাকেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ভারতের বিভিন্ন জায়গাতেও এই ওষুধ বন্টন করা হয়েছে। এছাড়া ভারত সরকারের অনুমোদন পেয়েই তা কম্বোডিয়াতে রফতানি করা হয়। তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি বলেই জানিয়েছেন সংস্থার ওই কর্তা। তবে ট্রিলিয়াম ফার্মার ব্যাপারে এই ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে জানা গিয়েছে এই কাসির সিরাপের সুরক্ষা সংক্রান্ত কোনও নিশ্চয়তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়নি এই কিউপি ফার্মাকেম লিমিটেড কিংবা ট্রিলিয়াম ফার্মা। গত জানুয়ারি মাসে এক শিশুর মৃত্যুর ঘটনা সামনে আসে। কাসির সিরাপ খেয়েই ওই শিশুর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ ওঠে।

cough syrup

এরপরেই বিশ্বস্বাস্থ্য সংস্থা এমন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। ২০২২ সালে উজবেকিস্থান, ইন্দোনেশিয়া এবং গাম্বিয়াতে তিন শতাধিক শিশুর মৃত্যু হয় কিডনি সংক্রান্ত সমস্যাতে। সেই মৃত্যুর পিছনে এই কাশির সিরাপের যোগ নিয়ে প্রশ্ন ওঠে। এই বিষয়ে নড়েচড়ে বসে সাস্থ্যমন্ত্রক। শুরু হয় ঘটনার তদন্ত। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যায় ভারত সরকারও। তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+