Corruption Index: দুর্নীতির তালিকায় লজ্জাজনক অবস্থান বাংলাদেশ-পাকিস্তানের, কত নম্বরে আছে ভারত?
জনসংখ্যা, বেকারকত্বের মতো আধুনিক ভারতে একটি জলন্ত সমস্যা হল দুর্নীতি। লোকসভা হোক বা বিধানসভা , প্রত্যেক ভোটের আগেই সব রাজনৈতিক দলগুলিই দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ক্ষমতায় পরেই সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায় খুবই কম। বিশ্বের দুর্নীতির সূচকের নিরিখে কত নম্বরে ভারত? প্রতিবেশী দেশগুলির অবস্থানই বা কোথায়? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' প্রতি বছর দুর্নীতি উপলব্ধি সূচক প্রকাশ করে। কোন দেশ কতটা উন্নতি এবং অবনতি করতে পারল সেই সংক্রান্ত পয়েন্টের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করে জার্মানির এই সংস্থাটি। এই তালিকায় ভারত ১৮০টি দেশের মধ্যে আছে ৯৬ নম্বরে। গত বছর এই তালিকায় ভারতের স্থান ছিল ৯৩ নম্বরে। ফলে গত এক বছরে ভারতের দুর্নীতি পরিমাণ কমে তো নি উল্টে বৃদ্ধি পেয়েছে।

করাপশন পারসেপশন ইনডেস্ক অনুসারে ভারত ১০০-র মধ্যে পেয়েছে মাত্র ৩৮। ফলে ভারতের অবনতি হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো ভারতের প্রতিবেশী দেশগুলির অবস্থা আরও করুণ। বাংলাদেশ পেয়েছে ২৩ এবং পাকিস্তানের সংগ্রহ ২৭। সূচক তালিকায় পাকিস্তানের স্থান ১৩৫ এবং বাংলাদেশের স্থান ১৪৯। হাসিনা সরকাররে পতনের পর থেকে বাংলাদেশে অরাজকতা চলছে। নোবেল জয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাজ যে একেবারেই ভালো হচ্ছে না তা এই সূচক থেকে স্পষ্ট।
ভারত মহাসাগরের পারে শ্রীলঙ্কাও হতাশাজনক ফলাফল করেছে। কারণ গত বারের থেকে দু'ধাপ নীচে নেমে গিয়েছে দ্বীপরাষ্ট্রের দেশটি। বর্তমানে ১২১ নম্বর স্থানে আছে। তবে ভারতের আরও এক প্রতিবেশী দেশ চিন কিন্তু এবার উন্নতি করেছে। চিন বর্তমানে ৭৬ নম্বরে আছে। তালিকায় এক ধাপ উন্নতি করেছে চিন। চিনের স্কোর ৪৩। তবে চিনের ফল একেবারেই আশানরূপ নয়। কমিউনিস্ট দেশেও দুর্নীতি আছে সেটা প্রমাণ পাওয়া গেল এই সূচক থেকে।
দুর্নীতিমুক্ত দেশ হিসাবে প্রথম স্থানে এ বারও রয়েছে ডেনমার্ক। বিগত কয়েক বছর ধরেই ডেনমার্ক ব্যাপক উন্নতি করছে। এবার এই দেশটি এক নম্বরে উঠে এল। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ফিনল্যান্ড। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে দক্ষিণ সুদান এবং সোমালিয়া।
মূলত অর্থনৈতিক স্বচছতার উপর ভিত্তি করেই এই সূচক নির্ধারণ করা হয়। পাশাপাশি বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ থেকেও তথ্য সংগ্রহ করা হয়।












Click it and Unblock the Notifications