করোনা যুদ্ধে এগোচ্ছে দেশ, এবার ভারতেই হবে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা!

পৃথিবীতে নতুন আমদানি হওয়া করোনা ভাইরাসের এখনও কোনও চিকিৎসা জানা নেই। বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞানীরা এর প্রতিষেধক আবিষ্কার করত গবেষণা চালিয়ে যাচ্ছেন। করোনার টিকার অপেক্ষায় এখন পথ চেয়ে রয়েছে গোটা বিশ্ব। ভ্যাকসিন অবিষ্কার না হওয়া পর্যন্ত লকডাউন আর সামাজিক দূরত্ব দিয়ে এই রোগকে আটকে রাখা সম্ভব নয়। এমন সময়ই এল এই সুখবর।

ভারতেও শুরু হচ্ছে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল

ভারতেও শুরু হচ্ছে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল

এবার ভারতেও শুরু হচ্ছে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল। জানা যাচ্ছে অক্টোবরের মধ্যেই বাজারে ভ্যাকসিন আসার সম্ভাবনা। বৃহস্পতিবার ভারতের স্ট্রাইড ফার্মা নামক এক সংস্থা করোনা রোধে তাদের তৈরি করা ফাবিপিরাভির ড্রাগটির পরীক্ষণের অনুমতি পেয়েছে। আশা করা হচ্ছে এই ড্রাগের সাহায্যে করোনা রোধ করা সম্ভব হবে।

দেশে মোট আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৩৫৯

দেশে মোট আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৩৫৯

এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন৷ গত ২৪ ঘন্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬০৯ জন৷ মোট আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৩৫৯৷ দুই দিনে দেশে প্রায় ১০ হাজার মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন৷ গতকালই নতুন করে আক্রান্ত হয়েছেন৫ হাজার ৬০৯ জন৷ অন্যদিকে গতকাল দেশে কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩২ জন৷ ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৪৩৫৷

রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ১০৩

রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ১০৩

রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ হাজার ১০৩ জন৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৫৩ জন৷ দেশে আক্রান্তের পরিসংখ্যানে এখনও শীর্ষে মহারাষ্ট্র৷ সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ২৯৭৷ এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ৩৯০ জন৷ এরপরই তালিকায় রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৯১ জন৷ গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫৩৭৷

কত স্যাম্পেল পরীক্ষা দেশে?

কত স্যাম্পেল পরীক্ষা দেশে?

আইএসমিআর-র তরফ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১ লাখ ৩ হাজার ৫৩২টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট ২৬ লাখ ১৫ হাজার ৯২০ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+