৯৬ লক্ষ পেরোল দেশের মোট করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যায় পতন
৯৬ লক্ষ পেরোল দেশের মোট করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যায় পতন
দেশে করোনা ভাইরাসের সংক্রমণের মোট আক্রান্তের সংখ্যা বাড়লেও দৈনিক সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২,৯৮১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৯১ জন।

করোনা আক্রান্তের সংখ্যা কমলেও মোট সংক্রমণ ৯৬ লক্ষের গণ্ডি পেরিয়েছে। পশ্চিমবঙ্গেও দৈনিক করোনা সংক্রমণ কমেছে। এদিকে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা ৩৯,১০৯ জন গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা দ্রুত ৪ লক্ষের দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৯৬,৭২৯।
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শীতকালে বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু দৈনিক সংক্রমণের পতনে কিছুটা হলও াস্ার আলো দেখছেন বিজ্ঞানীরা। এদিকে করোনা ভ্যাকসিন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে দেশ। ফাইজার গতকাল করোনা ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়ার জন্য ভারতের কাছে অনুমতি চেয়েছে। তার পরেই সোমবার সকালেই করোনা ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আগামী সপ্তাহেই ভারতের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে।












Click it and Unblock the Notifications