দৈনিক সুস্থতার সংখ্যা বাড়ল দেশে, অপেক্ষাকৃত কম দৈনিক সংক্রমণ, মোট আক্রান্ত সাড়ে ৯৬ লক্ষ ছুঁই ছুঁই
দৈনিক সুস্থতার সংখ্যা বাড়ল দেশে, অপেক্ষাকৃত কম দৈনিক সংক্রমণ, মোট আক্রান্ত সাড়ে ৯৬ লক্ষ ছুঁই ছুঁই
দৈনিক করোনা সংক্রমণে সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেল দৈনিক আক্রান্তের সংখ্যাকে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬,০১১ জন। কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। মোট আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। মোট আক্রান্ত ৯৬, ৪৪,২২২। ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪৮২ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪০,১৮২ জন।

করোনা সংক্রমণে সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। দৈনিক সংক্রমণের তুলনায় বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১,৯৭০ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪,০৩,২৪৮ জন। আগামী সপ্তাহের মধ্যেই দেশের হাতে করোনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার তৎপরতা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। আগামী ৯ ়িডসেম্বর হায়দরাবাদের কোভিড ভ্যাক্সিন সেন্টার পরিদর্শন করবেন ৮০টি দেশের প্রতিনিধি।
এদিকে গোটা বিশ্বে করোনা ভ্যাকসিন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পিফিজারের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ব্রিটেন। ভারতের কাছেও অনুমোদন চেয়েছে পিফিজার। এদিকে আবার কোভ্যাকসিন নেওয়ার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। তার পরে কোভ্যাকসিনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications