গতকালের চেয়ে ৬ শতাংশ কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমেছে মৃতের সংখ্যাও
গতকালের চেয়ে ৬ শতাংশ কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমেছে মৃতের সংখ্যাও
গত ২৪ ঘণ্টায় কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত একদিনে আক্রান্ত হয়েছেন ৪২,৬১৮ জন। গতকালের চেয়ে ৬ শতাংশ কম। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩৩০ জন। তবে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

কমল দৈনিক সংক্রমণ
দেশের করোনা সংক্রমণ কমল গত ২৪ ঘণ্টায়। গতকালের ৬ শতাংশ কমে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,৬১৮ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩,২৯,৪৫,৯০৭ জন। দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৪,০৫,৬৮১ জন। তবে বেড়েছে সু্স্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৬,৩৮৫ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা এখন ৩,২১,০০,০০১ জন। তার সঙ্গে অবশ্য িটকা করণেও জোর দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত ৬৭,৭২,১১,২০৫ জনের টিকা করণ হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টিকাকরণ হয়েছে ৫৮,৮৫,৬৮৭ জনের। গোটা দেশে ১৬ শতাংশ মানুষের করোনা টিকার দুটি ডোজই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কোন রাজ্যে কত
করোনা সংক্রমণ নতুন করে ভাবিয়ে তুলেছে কেরলকে। দেশের সার্বিক সংক্রমণের সংখ্যার সিংহভাগটাই আসছে কেরল থেেক। এদিকে আবার করোনার আর ভ্যালু বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় কেরলে মারা গিেয়ছেন ১৩১ জন। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ২৯,৩০০। কাজেই গোটাদেশের করোনা সংক্রমণের সিংহভাগটাই আসছে কেরল থেকে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩০০জন। মারা গিয়েছেন ৯২ জন। এদিকে আবার সামনেই গণেশ চতুর্থী। কাজেই করোনা সংক্রমণ মহারাষ্ট্রে ফের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১.৬ হাজার জন। মারা গিয়েছেন ১৯ জন। কর্নাটকেও গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৯ জন।

বাড়ল অ্যাক্টিভ রোগীর সংখ্যা
দেশে গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৬ দিনে এই প্রথম দেশের মোট করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ পার করে গিয়েছে। পর পর চারদিন দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে। এদিকে আবার দৈনিক সংক্রমণ কমলেও। ৪০ হাজারের নিচে নামে নি। পর পর ৫ দিন ৪০ হাজােরর উপরে রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। করোনায় পজিটিভিটি রেট গত ৫ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে। সাপ্তাহিক পরিসংখ্যান হিসেবে কেরলে পজিটিভিিট রেট ১৮.৫৯ শতাংশ এবং মিজোরামে ১০.৫৫ শতাংশ, মিজোরামে ৯.৭০ শতাংশ হয়েছে।

উৎসবে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা
সেপ্টেম্বর মাস থেকেই গোটা দেেশ শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। তাই আগে থেকেই সকলকে সতর্ক করেছে কেন্দ্র। বাড়িেত বসেই এবার উৎসবের আনন্দ উপভোগ করতে বলা হয়েছে। আর উৎসবের ভিঁড়ে মিশতে হলে করোনা টিকার দুটি ডোজ আবশ্যিক বলে জানানো হয়েছে। কারণ সেপ্টেম্বর মাসের শেষ থেকেই করোনা ভাইরাসের থার্ড ওয়েভ শুরু হয়ে যাবে বলে সতর্ক করেছেন গবেষকরা। অক্টোবর মাসে করোনা ভাইরাসের থার্ড ওয়েভের সংক্রমণ চরমে উঠবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।সেকারণে রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications