গতকালের চেয়ে ৬.৮ শতাংশ কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৪২ জনের

গতকালের চেয়ে ৬.৮ শতাংশ কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৪২ জনের

ভারতের দৈনিক করোনা সংক্রমণে সামান্য পতন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮,৯৪৯ জন। গতকালের চেয়ে ৬.৮ শতাংশ কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৫৪২ জন। সুস্থতার হার অনেকটাই বেড়েছে।

 ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৪২ জন

দেশের দৈনিক করোনা সংক্রমণ কমলেও তৃতীয় তরঙ্গের আশঙ্কায় কাঁপছে গোটা দেশ। একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিেয়ছে। কলকাতায় আজ থেকে শুরু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। সকলেই মেট্রো সফর করতে পারবেন। দোকান বাজার খোলার সময়ও স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে রাত ৯টা েথকে ভোর ৫টা পর্যন্ত বজায় রাখা হয়েছে নিষেধাজ্ঞা।

করোনার কারণে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। গত কয়েক দিনে হিমাচল প্রদেশে পর্যটকের ঢল নেমেছে। সিমলা, মানালি, সহ একাধিক জায়গায় পর্যটকরা ভিড় করেছেন। মাস্ক ছাড়াই সেখানে পর্যটকদের ঘুরতে দেখা গিয়েছে। এই নিয়ে হিমাচল প্রদেশ সরকারকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পশ্চিমবঙ্গেও পাহাড়ে এবং দিঘায় পর্যটকরা ভিড় করতে শুরু করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+