নিস্তার নেই!ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের রেকর্ড সংখ্যক বৃদ্ধি একদিনে, ভয়াবহ পরিস্থিতি
করোনার জেরে গোটা দেশে প্রবল উদ্বেগজনক পরিস্থিতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমেই করোনার জেরে একতের পর এক মত্যু সংবাদ উঠে আসছে। বিশ্বে ৫০ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারতে রেকর্ড সংখ্যক বৃদ্ধি হয়েছে করোনা আক্রান্তদের সংখ্যায়।

করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও ভারত
ভারতে গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের মৃত্যু সংবাদ এসেছে করোনার জেরে। গত একদিনে ৫৬০৯ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর এসেছে।

দেশের মোট পরিসংখ্যান
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১২৩৫৯ জন । যার মধ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৬৩৬২৪ জনের । মৃতের সংখ্যা দেশে ৩৪৩৫ জন।

আক্রান্ত মহারাষ্ট্র
লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৯২৯৭ জন। মৃত্যু হয়েছে ১৩৯০। সুস্থ হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

অন্যান্য রাজ্যের হাল
দেশের অন্য়ান্য প্রান্তের অবস্থাও একইরকমের খারাপ। তামিলনাড়ু দেশে দ্বিতীয় এমন রাজ্য যেখানে করোনার প্রবল দাপট দেখা যাচ্ছে। ১৩ হাজার ছাড়িয়েছে সেখানের করোনা আক্রান্তের সংখ্যা। মৃত ৮৮। গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা ১২৫৩৯ জন। মৃত ৭৪৯ জন।












Click it and Unblock the Notifications