একদিনেই দেশের সুস্থতার হার বাড়ল অনেকটা, করোনা প্রতিরোধে সর্ব শক্তি প্রয়োগ কেন্দ্রের

দেশে কোরোনায় আক্রান্তদের সুস্থতার হার ৩৫ শতাংশ ছাড়াল। এদিন একথা জানায় কেন্দ্রূয় স্বাস্থ্যমনত্রক। এর আগে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালীন বলেছিলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৫ জন কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। যার ফলে সুস্থতার হার দাঁড়িয়েছে ৩৪.০৬ শতাংশ। একদিনের ব্যবধানেই সেই হার বাড়ল আরও ১ শতাংশ।

বিশ্বের নিরিখে ভালো অবস্থায় ভারত

বিশ্বের নিরিখে ভালো অবস্থায় ভারত

বিশ্বব্যাপী ও দেশের করোনা পরিস্থিতি নিয়ে এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, 'বর্তমানে বিশ্বব্যাপী কোরোনা আক্রান্তের সংখ্যা ৪২ লক্ষের উপর। মারা গিয়েছে প্রায় তিন লক্ষেরও বেশি। মৃত্যুর হার প্রায় ৭ শতাংশ। ভারতে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার। মারা গিয়েছে ২৭৫৪জন। দেশে মৃত্যুর হার ৩ শতাংশের একটু বেশি। এখনও পর্যন্ত মোট ৩০ হাজার ৩৬৪ জন সুস্থ হয়েছেন।'

ভিনরাজ্যের শ্রমিকদের নিয়ে আলোচনা

ভিনরাজ্যের শ্রমিকদের নিয়ে আলোচনা

এর আগে শুক্রবারের বৈঠকে করোনা নিয়ন্ত্রণের কৌশল ও পরিচালনার দিকগুলির পাশাপাশি কেন্দ্র ও বিভিন্ন রাজ্য কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হয়। সেই বিষয়েও এদিন স্বাস্থ্যমন্ত্রক জানায়। বিদেশে থেকে ফেরা মানুষ ও ভিনরাজ্যের শ্রমিকরা বাড়ি ফেরার পর কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা নিয়েও আলোচনা করা হয়।

দেশজুড়ে করোনা চিকিৎসার ব্যবস্থা

দেশজুড়ে করোনা চিকিৎসার ব্যবস্থা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ৯১৯টি করোনা হাসপাতালে ও ২০৩৬টি করোনা স্বাস্থ্যকেন্দ্রে মোট ৮৬৯৪টি বেড দেওয়া হয়েছে। এছাড়া, ৫৭৩৯টি করোনা কেয়ার সেন্টারে ২,৭৭,৪২৯টি বেড দেওয়া হয়েছে। কেয়ার সেন্টারগুলির আইসিইউ-তে ২৯,৭০১টি বেড ও আইসোলেশন ওয়ার্ডে ৫,১৫,২৫০টি বেড দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১৮ হাজার ৮৫৫ ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে দেশজুড়ে।

দেশেই রোজ তৈরি হচ্ছে তিন লক্ষ পিপিই

দেশেই রোজ তৈরি হচ্ছে তিন লক্ষ পিপিই

সরকারের তরফে রাজ্যগুলিতে ৮৪ লক্ষ এন৯৫ মাস্ক ও ৪৮ লক্ষ পিপিই কিট দেওয়া হয়েছে। দেশীয় কারখানাগুলিতে প্রতিদিন তিন লক্ষ পিপিই ও এন৯৫ মাস্ক তৈরির ক্ষমতা রয়েছে। আইসিএমআর-র ডিরেক্টর জেনেরাল ডঃ বলরাম ভার্গব বলেন, ২৪ ঘণ্টায় ১২০০ নমুনা পরীক্ষার জন্য এনসিডিসি-তে COBAS ৬৮০০ নামে একটি মেশিন বসানো হয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন ৫০৯টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে এক লাখ পরীক্ষা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+