বেশ কিছু ছাড়ের সঙ্গে বাড়তে চলেছে লকডাউন ৪.০, খবর সূত্রের
১৭ মে দেশব্যাপী তৃতীয় দফার লকডাউন শেষ হতে চলেছে। তার আগে শনিবার ১৬ মে চতুর্থ দফার লকডাউনের কথা ঘোষণার সম্ভাবনা। অর্থাৎ অনেকেই অনুমান করছেন লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে।
১৭ মে দেশব্যাপী তৃতীয় দফার লকডাউন শেষ হতে চলেছে। তার আগে শনিবার ১৬ মে চতুর্থ দফার লকডাউনের কথা ঘোষণার সম্ভাবনা ছিল। অর্থাৎ অনেকেই অনুমান করছেন লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে এর সঙ্গে দেওয়া হতে পারে বেশ কিছু ছাড়।

রেডজোনের ছাড় দেওয়ার ব্যাপারে চিন্তা
জানা গিয়েছে চতুর্থ দফার সম্ভাব্য লকডাউনে রেড জোনে ছাড় দেওয়া যায় কিনা তার চিন্তা ভাবনা চলছে। তবে অরেঞ্জ এবং গ্রিন জোনে ছাড় দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কন্টাইনমেন্ট জোনে কড়া নির্দেশিকা বলবত থাকবে বলে জানি গিয়েছে।

ফের লকডাউন চাইছে বেশ কিছু রাজ্য
তেলেঙ্গানা, পঞ্জাব, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্য ফের লকডাউনের দাবি জানিয়েছে। দিল্লিও জানিয়েছে, তারা লকডাউন বাড়ানোর পক্ষে। তারা মেট্রো চলাচলও শুরু করতে চায়। তবে কন্টাইনমেন্ট জোনে তা করা হবে না। অন্যদিকে অসম জানিয়েছে তারা কেন্দ্রের গাইডলাইনের জন্য অপেক্ষা করবে।

রাজ্যগুলি চায় জেন ঠিক করতে
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যগুলির তরফে জানানো হয়েছিল তারা জোনের সংজ্ঞা ঠিক করতে চায়। যদিও এব্যাপারে কেন্দ্র এখনও কোনও মত দেয়নি।

লকডাউন শুরু হয়েছিল ২৫ মার্চ
দেশব্যাপী লকডাউন শুরু হয়েছিল ২৫ মার্চ। এরপর তা দু দফায় বাড়ানো হয়। তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে।












Click it and Unblock the Notifications