'ভোকাল ফর লোকাল', করোনা বিধ্বস্ত অর্থনীতি চাঙ্গা করতে গান্ধীজির সুরে স্বদেশিকতার ডাক মোদীর

দেশিয় সামগ্রি কেনার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আবার খাদি এবং হ্যান্ডলুমের জনপ্রিয়তা বাড়িয়ে তোলার কথা বলেছেন। এর আগেও খাদির জিনিস কেনার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই গান্ধীজির সুর শোনা গেল প্রধানমন্ত্রী মোদীর গলায়। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি দেশবাসী স্বদেশি জিনিসের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার আহ্বান জানান। 'ভোকাল ফর লোকাল'-র কথা বলে দেশবাসীকে অর্থনীতি চাঙ্গা করার পথ বাতলে দিয়েছেন

ভোকাল ফর লোকাল

ভোকাল ফর লোকাল

মঙ্গলবার দেশবাসীকে দেশিয় বা দেশজ সামগ্রির প্রতি আগ্রহ বাড়ানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের প্রয়োজন মেটাতে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কিনুন। দেশিয় জিনিস বেশি করে কেনার কথা বলেছেন তিনি। তাই ভোকাল ফর লোকাল হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ এখন বিশ্বের যে ব্র্যান্ডগুলি জনপ্রিয় সেগুলিও একটা সময় স্থানীয় ছিল।

খাদি ও হ্যান্ডলুম কিনুন

খাদি ও হ্যান্ডলুম কিনুন

দেশিয় সামগ্রি কেনার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আবার খাদি এবং হ্যান্ডলুমের জনপ্রিয়তা বাড়িয়ে তোলার কথা বলেছেন। এর আগেও খাদির জিনিস কেনার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। খাদির তৈরি পোশাক থেকে প্রসাধনীকে আন্তর্তাজিত স্তরে পৌঁছে দেওয়ার সফল চেষ্টা চালিয়েছেন তিনি নিজে। সেদিক থেকে অনেকটাই সফল হয়েছেন তিনি। বিশ্বের বাজারে খাদি এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে।

 দেশজ সামগ্রিই অর্থনীতি চাঙ্গা করবে

দেশজ সামগ্রিই অর্থনীতি চাঙ্গা করবে

এই করোনা লকডাউন পরিস্থিতি মানুষকে দেশজ সামগ্রির উপর নির্ভর করা শিখিয়েছে। আগামী দিনে এই দেশজ সামগ্রিই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার অন্যতম মাধ্যম হয়ে উঠতে চলেছে বলে মনে করেন তিনি। সেকারণেই বেশি করে স্থানীয় দোকান এবং স্থানীয় ব্র্যান্ডের জিনিস কেনার আহ্বান জানিয়েছেন তিনি।

 আত্মনির্ভর হবে ভারত

আত্মনির্ভর হবে ভারত

দেশবাসীকে আত্মনির্ভরতার পাঠ পড়িয়েছেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে দেশের ধসে পড়া অর্থনীতি চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবস্থার উন্নতিতে বিশেষভাবে কাজে লাগবে বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+