Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা লকডাউন ৪.০: খুলতে পারে সেলুন-স্পা, চলবে অটো-রিকশা-ট্যাক্সিও

আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চতুর্থ দফার লকডাউন। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় প্রকাশ্যে আসতে শুরু করছে।

এবার হয়ত ফের ঘোষণা করা হবে চতুর্থ দফার লকডাউন। ইতিমধ্যেই বেশ কিছু বিষয় প্রকাশ্যে আসতে শুরু করছে। সূত্রের খবর ৩১ তারিখ পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন। রেড জোনেও বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হবে। তবে স্কুল, কলেজ, শপিং মল এখনই খুলছে না।

 লকডাউন বৃদ্ধি

লকডাউন বৃদ্ধি

জাতির উদ্দেশ্যে ভাষণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন দেশে লকডাউন বাড়ানো হবে। ১৭ তারিখের আগেই সেই লকডাউনের ঘোষণা হয়ে যাবে। তবে এই চতুর্থ দফার লকডাউন যে একেবারে অন্যরকম হতে চলেছে তার ইঙ্গিত প্রধানমন্ত্রী সেদিনই দিয়ে রেখেছিলেন।

 বন্ধু স্কুল, শপিং মল

বন্ধু স্কুল, শপিং মল

করোনা লকডাউন বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনও সিদ্ধান্তে কোনও রকম পরিবর্তন করা হবে। চতুর্থ দফাতেও বন্ধ থাকবে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র। একই সঙ্গে শপিং মলও বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।

 খুলতে পারে সেলুন, স্পা

খুলতে পারে সেলুন, স্পা

টানা দেড় মাসের লকডাউনে সেলুন এবং স্পা খোলার উপর কড়া নিষেধাজ্ঞা বহাল ছিল। সূত্রের খবর সেলুন, স্পা খলার অনুমতি দেওয়া হবে। এমনকী রেড জোনেও খোলা যাবে সেলুন, স্পা। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। কন্টেইনমেন্ট জোন ছাড়া সবক্ষেত্রেই এই দুই পরিষেবাকে ছাড় দেওয়া হবে।

 চলবে অটো, ট্যাক্সি

চলবে অটো, ট্যাক্সি

চতুর্থ দফার লকডাউনে সব জোনেই অটো, রিকশা, ট্যাক্সি চালানোয় ছাড় দেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও একাধিক রাজ্যে গ্রিন জোনে ট্যাক্সি, সীমিত সংখ্যক বাস চালানোর অনুমতি িদয়েছে। সোমবার থেকে কলকাতা শহরে গাইড লাইন মেনে বাস পরিষেবা চালু হবে।

 ই-কমার্সে ছাড়

ই-কমার্সে ছাড়

সূত্রের খবর অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য সামগ্রি বিক্রির ক্ষেত্রে ই-কমার্সে ছাড় দেওয়া হবে। তিনটি জোনেই এই ছাড় দেওয়া হবে বলে সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ মুদির দোকানের জিনিস ছাড়াও এবার অনলাইনে জামাকাপড়, জুতো, আসবাস কেনায় ছাড় দেওয়া হবে। শুধু মাত্র কন্টেইনমেন্ট জোনেই এগুলি নিষিদ্ধ থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+