আশঙ্কা বাড়াচ্ছে করোনা! পঞ্চাশোর্ধ আক্রান্তদের মৃত্যুর হার বেশি
আশঙ্কা বাড়াচ্ছে করোনা! পঞ্চাশোর্ধ আক্রান্তদের মৃত্যুর হার বেশি
দেশে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ পার করছে চলেছে। পাশাপাশি মৃতের সংখ্যা ৬২ হাজার ছুঁইছুঁই। এমতাবস্থায় দেশের করোনা সঙ্কটের আবহে আরও উদ্বেগ বাড়াচ্ছে বাণিজ্য নগরী মুম্বইয়ের করোনা মানচিত্র। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। সূত্রের খবর, বৃহন্মুম্বই পৌরনিগমের সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে মুম্বইয়ে করোনা আক্রান্ত পঞ্চাশোর্ধ প্রতি ১০০ ব্যক্তির মধ্যে ১০ জনই মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন।

পরিসংখ্যান বলছে ৫০ বছরের বেশি করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বর্তমান মৃত্যুহার ১০.৪ শতাংশ। সেখানেই গোটা শহরের বর্তমানে করোনা সংক্রমণে গড় মৃত্যুহার ৫.৪ শতাংশ। এই বয়সসীমায় এখনও পর্যন্ত ১ লক্ষ ৩২ হাজার ২২১ জন করোনা আক্রান্ত হলে ৬ হাজার ৪১৯ জনের মৃত্যুর হয়েছে বলে খবর।
এদিকে গোটা মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৩৩ হাজার মানুষ। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩১ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ২৩ হাজারের বেশি। সদ্য প্রকাশিত পরিসংখ্যান মোতাবেক ৮০-৮৯ বছর বয়সী করোনা আক্রান্তরাই সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন। এই বয়সসীমার মধ্যে মুম্বইয়ে মৃত্যুহার ২১.২ শতাংশ। এখনও পর্যন্ত এই তালিকায় ৩৩১ জন করোনা আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৬৪ জনের।












Click it and Unblock the Notifications