দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৮,৫১২, ৩৬ লক্ষের গণ্ডী পেরোল দেশ

দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৮,৫১২, ৩৬ লক্ষের গণ্ডী পেরোল দেশ

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৭৮৫১২ জন। এক দিনে মারা গিয়েছে ৯৭১ জন। গোটা দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৬ লক্ষের গণ্ডী ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২৭,৭৪,৮০২ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিল্লিতে। এদিকে আবার উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে চলছে সাপ্তাহিক লকডাউন।

রেকর্ড দৈনিক সংক্রমণ

রেকর্ড দৈনিক সংক্রমণ

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৮৫১২ জন। মোট করোনা সংক্রমণে ৩৬ লক্ষের গণ্ডী পেরোল ভারত। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬,২১,২৪৬ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৮১,৯৭৫ জন।

দৈনিক মৃত্যু

দৈনিক মৃত্যু

করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৯৭১ জন। গোটা দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে
৬৪,৪৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ২৭,৭৪,৮০২ জন। সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি দেশে। ৩০ অগাস্ট পর্যন্ত ৪,২৩,০৭,৯১৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮.৪৬,২৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

লকডাউন রাজ্যে

লকডাউন রাজ্যে

পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশে আজ সাপ্তাহিক লকডাউন চলছে। পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তায় লকডাউন পালিত হচ্ছে। একাধিক জায়গায় চলছে নাকাতল্লাশি। দোকান বাজার বন্ধ রাখা হয়েছে। ওষুধের দোকান ছাড়া কোনও কিছুই খোলা নেই।

বাড়ি ফিরলেন অমিত শাহ

বাড়ি ফিরলেন অমিত শাহ

করোনা মুক্ত হয়ে আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ ২ সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একাধিক রাজ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলায় ৮১ শতাংশ রোগী করোনা মুক্ত হচ্ছেন দৈনিক পরিসংখ্যানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+