দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড ভারতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭,২৬৬, অ্যাক্টিভ রোগীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয়
দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড ভারতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭,২৬৬, অ্যাক্টিভ রোগীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয়
করোনা ভাইরাসের সংক্রমণে নতুন রেকর্ড ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রামিত হয়েছেন ৭৭,২৬৬ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩,৮৭,৫০০ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যায় ভারত এখন দ্বিতীয় স্থানে চলে এসেছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৭,৪২,০৪৩। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১,০৫৭ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১, ৫২৯।

দৈনিক সংক্রমণে রেকর্ড
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭,২৬৬ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩,৮৭,৫০০। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১,০৫৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬১, ৫২৯ জন।

অ্যাক্টিভ রোগীর সংখ্যায় দ্বিতীয়
অ্যাক্টিভ রোগীর সংখ্যায় এখন ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ভরতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৪২,০৪৩ জন। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই কম ভারতে। তুলনামূলক ভাবে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশে অনেকটাই বেশি। ।

একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ
কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। তেলঙ্গানায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার। পশ্চিমবঙ্গে সুস্থতার হার বাড়লেও করোনা সংক্রমণ দেড় লক্ষের গণ্ডী পেরিয়েছে।

লকডাউন বৃদ্ধি
করোনা সংক্রমণ রুখতে একাধিক রাজ্য লকডাউনের সময় বাড়িয়েছে। পশ্চিমবঙ্গ ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সপ্তাহান্তে কড়া লকডাউন শুরু করেছে। আদালতও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications