Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coronavirus: উপসর্গ ভাইরাল জ্বরের, ঘরে ঘরে করোনা সংক্রমণ রাজ্যে

ফের ঘুম ছোটাতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ঘরে ঘরে ছড়াচ্ছে আক্রান্ত। বিশেষ করে কেরল কর্নাটকে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। কর্নাটকে প্রায় সিংহভাগ বাড়িতেই সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া িগয়েছে।

কর্নাটক জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কেরল এবং কর্নাটক নিয়েই বেশি উদ্বেগে রয়েছে স্বাস্থ্য মন্ত্রক। তার মধ্যে কর্নাটকে সর্বাধিক করোনা সংক্রমণ ছড়িয়েছে। প্রায় ৫৪ শতাংশ বাড়িতে করোনা সংক্রমিত ব্যক্তির সন্ধান মিলেছে কর্নাটকে। সবচেয়ে আশঙ্কার কথা হল করোনা আক্রান্তদের উপসর্গ একেবারে ভাইরাল ফ্লুয়ের মতো। সেকারণে অনেকেই বুঝে উঠতে পারছেন না করোনা আক্রান্ত হয়েছেন কিনা। সেকারণে আরও ছড়িয়ে পড়ছে সংক্রমণ।

Coronavirus

সমীক্ষায় জানা গিয়েছে রাজ্যের অর্ধেকের বেশি ঘরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। অনেকে বুঝে উঠতেই পারছেন না করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। সাধারণ সর্দিকাশি-জ্বর যেমন হয় সেরকমই হচ্ছে। সেকারণে করোনার সাবধানতা নিচ্ছেন না তাঁরা। আর সেটাই কাল হচ্ছে। দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে।

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে কর্নাটকে। অধিকাংশ ঘরেই সেই ভাইরাল করোনা ভাইরাসের সংক্রমণ মাথাচারা দিচ্ছে। একেবারে ভাইরাল জ্বরের সংক্রমণের কারণে চিকিৎসকরাও সহজে বুঝতে পারছেন না করোনা হয়েছে না ভাইরাল জ্বর। এবার তাই একটু সতর্ক হয়েই চিকিৎসা শুরু করেছেন কর্নাটকের িচকিৎসকরা। তাঁরা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

করোনার এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণে জ্বর-সর্দিকাশি ছাড়া গায়ে ব্যথা, মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু এগুলি তেমন ভাবে প্রকট হচ্ছে না। মাত্র ২৩ শতাংশ বাসিন্দার শরীরে এই সংক্রমণ দেখা যাচ্ছে। বাকিদের ক্ষেত্রে তেমন দেখা যাচ্ছে না। ২৩ শতাংশ রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ।

৩৩ শতাংশ পরিবারের একাধিক ব্যক্তি এই ধরনের ভাইরাল জ্বরের উপসর্গ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অর্থাৎ ঘরে ঘরে সর্দি-কাশি জ্বর নিয়ে কোনও না কোনও ব্যক্তি করোনা ভাইরাসের সংক্রণ হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কর্নাটক সহ একাধিক রাজ্যে গাইডলাইন জারি করেছে।

কর্নাটক সরকার ইতিমধ্যেই বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। সেই সঙ্গে রাজ্য সরকারগুলিকে অক্সিজেন, হাসপাতালের বেড তৈরি করতে বলা হয়েছে। ইতিমধ্যেই গোটা দেশে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণে ১৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সর্বাধিক হয়েছে কেরলে। এদিকে কর্নাটকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+