উত্তরপূর্ব ভারতে করোনার ভয়ঙ্কর দংশন শুরু! নিজামুদ্দিন ফেরত ব্যক্তির কোন পরিণতি
এবার করোনার ভয়ঙ্কর দংশন শুরু হচ্ছে উত্তরপূর্ব ভারতে! ১০ এপ্রিল সকালের দুঃসংবাদ এমনই বার্তা দিচ্ছে। কারণ, এদিন সকালেই উত্তরপূর্ব ভারতে প্রথম কোনও করোনা আক্রান্তের মৃত্যুর খবর উঠে আসে। উল্লেখ্য, নিজামুদ্দিনের ধর্মীয় সভর পর থেকেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা যে বেড়েছে তা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এবার সেই সংক্রান্ত ঘটনা থাবা বসাল উত্তরপূর্বে।

অসমের পরিস্থিতি
অসমে এই মুহূর্তে ২৯ জন করোনা আক্রান্ত। আর এদিন সকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনার জেরে। জানা গিয়েছে, যে ব্যক্তির মৃত্যু হয়েছে , তিনি সৌদি আরব থেকে ভারতে এসেছিলেন কয়েকদিন আগে। শুধু তাইই নয়, অসমের প্রশাসন জানিয়েছে মৃত ব্যক্তি নিজামুদ্দিনের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলে।

শুক্রবার সকালের মৃত্যু সংবাদ
এতদিন পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের মৃত্যুর খবর উঠে এলেও উত্তরপূর্ব ভারতে তা শোনা যায়নি। তবে , এবার তা শোনা গেল। জানা গিয়েছে, যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁর বয়স ছিল ৬৫ বছর। অসমের হাইলাকান্ডির বাসিন্দা ছিলেন তিনি। একথা জানান অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

উত্তর পূর্বে করোনা দংশন
অসমে করোনা আক্রান্তদের মধ্যে ২৯ জন রয়েছেন। এঁদের মধ্যে ২৮ জনের অ্যাকটিভ কেস রয়েছে বলবে খবর। সুস্থ হয়ে ওঠা মানুষের পরিসংখ্যান এখনও সেখান থেকে উঠে আসেনি ভারতের কোভিড ট্র্যাকারে। এছাড়াও মনিপুরে ২ জন, অরুণাচলে ১ জন, মিজোরামে ১ জন, ত্রিপুরায় ১ জন কোভিড ১৯ আক্রান্তের খবর মিলেছে।












Click it and Unblock the Notifications