ভারতে করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধির নেপথ্যে তবলিঘি জামাত! স্বাস্থ্যমন্ত্রক কোন বার্তা দিল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধির নেপথ্যে তবলিঘি জামাত! স্বাস্থ্যমন্ত্রক কোন বার্তা দিল

গত কয়েক দিনে ভারতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তাকে 'ন্যাশনাল ট্রেন্ড' হিসাবে ধরে নেওয়াটা ভুল। মূলত, ভারতে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তার নেপথ্যে তবলিঘি জমাতের জমায়েত রয়েছে বলে জানিয়েছে করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের বার্তা

স্বাস্থ্যমন্ত্রকের বার্তা

নিজামুদ্দিনের ঘটনার পর গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে যে, '১৬৩৮ টি কোভিড ১৯ এর ঘটনা রয়েছে দেশে। সেখানে ৩৮ টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৩২ জন সেরে উঠেছেন। তবে গতকাল থেকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর এটা মূলত হয়েছে তবলিঘি জামাতের সদস্যদের সফরের জেরে।'

তবলিঘি জামাত নিয়ে স্বাস্থ্য মন্ত্রক

তবলিঘি জামাত নিয়ে স্বাস্থ্য মন্ত্রক

এর আগে, তবলিঘি জামাতের ২০০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরপর এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তবলিঘি জামাতের ১৮০০ জনকে দিল্লির ৯ টি হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকজন রয়েছেন কোয়ারেন্টাইনে।

রেল সম্পর্কে বিশেষ বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

রেল সম্পর্কে বিশেষ বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

এদিকে, রেল সম্পর্কেও এদিন স্বাস্থ্যমন্ত্রকের সচিব লভ আগারওয়ার একাধির তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০,০০০ ট্রেন কোচকে আইসোলেশন ওয়ার্ড বানানো হবে। কোচগুলি থেকে ৩.২ লাখ আইসোলেসন ওয়ার্ড আসবে বলে তিনি জানান।

পরিজায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা

পরিজায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা

এদিকে, দেশের স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি জানিয়েছেন, যে সমস্ত দিন মজুররা বাড়ি ফিরতে রাস্তায় বেরিয়েছেন তাঁদের জন্যও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।৬,৭৫,১৩৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+