Coronavirus: সাত দিনে তিন গুণ সংক্রমণ বৃদ্ধি, আজ জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
দেশে ফের বাড়তে শুরু করেছে করনো ভাইরাসের সংক্রমণ। গত সাত দিনে তিনগুন বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যদিও আগেই করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন তিনি।
করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্স বিবি ১.১৬ স্করমণ ছড়াতে শুরু করেছে গোটা দেশে। একাধিক রাজ্যে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং সাধারণ মানুষকে নতুন করে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

করোনা সংক্রমণ ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা গত ৭ দিনে তিনগুণ করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে দেশে। পশ্চিমবঙ্গ, কেরল, মাহারাষ্ট্র, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানায় করোনা সংক্রমণ বাড়ছে। তবে গোটা দেশে যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ এই মুহূর্তে বেশি রয়েছে সেগুলি হল উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ এবং হরিয়ানা। তিনটি রাজ্যই দিল্লির থেকে খুব কাছে। সেকারণেই প্রমাদ গুণছে কেন্দ্র।

করোনা সংক্রমণের প্রতিটি ওয়েভেই হটস্পট থেকেছে কেরল, মহারাষ্ট্র আর দিল্লি। এবার দিল্লি কেরল বা মহারাষ্ট্রে সেভাবে সংক্রমণ বৃদ্ধি না হলেও ছড়াতে যে সময় লাগবে না তা আঁচ করে ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেকারণে আজ তরিঘরি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। গত সাতদিনে দেশে তিনগুণ বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সূত্রের খবর ভার্চুয়াল মিটিয় হবে নীতি আয়োগের এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।

যেখানে দিনে ১৯৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছিল। সেটা গত সাত দিনে বেড়ে ৫৩৩৫ হয়ে গিয়েছে। অর্থাৎ দৈনিক করোনা সংক্রমণ এখন ৫০০০ ছাড়িয়ে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর গত সাত দিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।
সেই পরিসংখ্যান হিসেব করে দেখা গিয়েছে। এই সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে রয়েছে কয়েকটা রাজ্য। তারমধ্যে কেরল-দিল্লি যেমন রয়েছে েতমনই রয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশ। এই কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ গত সাতদিনে হঠাৎ করে বেড়ে গিয়েছে। গতকাল কেরলে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১৯৬১২। মহারাষ্ট্রে তুলনামূলক ভাবে করোনা সংক্রমণ কমেছে। দিল্লিতেও করোনা সংক্রণ ২ হাজার পেরিয়ে গিয়েছে।
গবেষকরা দাবি করেছেন চতুর্থ ওয়েভ আসন্ন ভারতে। আগামী ৪০ থেকে ৪৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয় গোটা বিশ্বে একাধিক দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। তারমধ্যে রয়েছে চিন, আমেরিকা, হংকং। এই দেশগুলিকে করোনা সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করেছে। তারপরে আবার ভারতেও সংক্রমণ বৃদ্ধিতে নতুন করে উগ্বেগে গবেষকরা। যদিও সেই ওয়েম মারাত্মক হবে না বলেই মনে করছেন তাঁরা।












Click it and Unblock the Notifications