করোনা ভাইরাসের প্রভাব এবার গাড়ির বাজারেও, জানুয়ারিতে ১৩.৮ শতাংশ কমল বিক্রি
এখনও জোয়ার এলো না গাড়ির বাজারে। জানুয়ারি মাসে গাড়ির বিক্রি কমেছে ১৩.৮ শতাংশ।
এখনও জোয়ার এলো না গাড়ির বাজারে। জানুয়ারি মাসে গাড়ির বিক্রি কমেছে ১৩.৮ শতাংশ। গত বছর যেখােন ২,০১৯,২৫৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল এই জানুয়ারিতে। এবার সেটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে গাড়ি বিক্রি হয়েছে১,৭৩৯,৯৭৫ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। করোনা ভাইরাসের জন্য চিনে গাড়ির উৎপাদনে ধাক্কা লেগেছে।

গাড়ির বাজারে মন্দা
২০১৯-এর মন্দার জের রয়েই গিয়েছে গাড়ির বাজারে। ২০২০-তে হাল ফিরল না গাড়ির বাজারে। ২০২০ সালের জানুারিতে গাড়ি বিক্রি কমেছে ১৩.৮ শতাংশ। চার চাকার সাধারণ গিড়ি বিক্রি কমেছে ৬.২ শতাংশ। অর্থাৎ জানুয়ারিতে সাধারণ চারচাকার ফ্যামেলি কার বিক্রি হয়েছে ২৬২,৭১৪ ইউনিট। দুচাকার গাড়ি বিক্রি কমেছে ১৬.০৬ শতাংশ। ১৩,৪১,০০৫ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক গাড়ি বিক্রি কমেছে ১৪.০৪ শতাংশ। ৭৫.২৮৯ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে।

করোনা ভাইরাসের প্রভাব গাড়ির বাজারে
সমীক্ষকরা জানিয়েছেন করোনা ভাইরাসের দাপটের জেরে চিনে গাড়ির উৎপাদন কমেছে। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বের গাড়ির বাজারে। সেই রেশ ভারতেও এসে পড়েছে। যদি ভারতের বন্ধ হয়ে যাওয়া গাড়ি তৈরির কারখানা গুলি পুনরায় উৎপাদন শুরু করে তবে কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন অর্থনীতি বিদরা।

জিএসটি কমিয়েও লাভ হয়নি
২০১৯ সালে থেকে চরম সংকট তৈরি হয়েছে গাড়ি বাজারে। একাধিক গাড়ি প্রস্তুত কারক সংস্থা ভারতে উৎপাদন বন্ধ করে গিয়েছে। মারুতি থেকে শুরু করে টাটা সব ক্ষেত্রেই গািড়র বিক্রিতে বড় ধাক্কা এসেছে। যার জন্য মোদী সরকার জিএসটি পর্যন্ত কমিয়েছিল। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলেনেই। গাড়ির বাজার চাঙ্গা করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications