Corona Update: ৪০০০ পেরিয়ে গেল করোনা অ্যাক্টিভ কেস! কোভিড বিধি মানায় জোর চিকিৎসকদের
Corona Update: সামনেই নতুন বছর! ২০২৪ -কে স্বাগত জানাতে তৈরি হচ্ছে দেশ। এমন একটা সময়ে ফের একবার করোনার ভয়। চোখ রাঙাচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ফের একবার বাড়ল সংক্রমণ। ৪ হাজারের গণ্ডি পেরল অ্যাকটিভ কেসের সংখ্যা। তবে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। এভাবে সংক্রমণ বৃদ্ধি মোটেই ভালো চোখে নিচ্ছেন না চিকিৎসকরা।
যদিও উৎসবকে মাথায় রেখে গোটা পরিস্থিতির (Corona Update) উপর নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক। জেনম সিকোয়েন্স পরীক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া তথ্য বলছে, উৎসবের মরশুমে দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৫৪।

রবিবার অ্যাক্টিভ কেসের (Corona Update) সংখ্যা ছিল ৩,৭৪২ জন। কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। তবে সংক্রমণের নিরিখে একাধিক রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে কেরল। সে রাজ্যেই প্রথম JN.1-এর হদিশ পাওয়া যায়। এরপর থেকে সংক্রমণের গ্রাফ উপরের দিকে। কেরলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০০০ পেরিয়ে গিয়েছে।
সংক্রমণের হার উপরের দিকে উঠতেই একাধিক রাজ্য কোভিড প্রটোকল (Corona Update) কড়া করেছে। মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর। তবে গোটা পরিস্থিতির উপর স্বাস্থ্য দফতরের তরফে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে কয়েক দফায় বৈঠকও করা হয়েছে।
সেই বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি (Corona Update) নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, পরীক্ষা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে বলেই খবর। তবে এখনই লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি।
এমন ভাবনা চিন্তা সরকারের নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। সম্প্রতি গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই করোনার সংক্রমণ প্রসঙ্গে শ্রীপদ নায়েক বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ফের যদি করোনার দাপট বাড়ে তাহলেও তার মোকাবিলা আমরা করতে পারব। অতীতেও সফলভাবেই তা যেমন আমরা করতে পেরেছি।
তবে চিকিৎসকদের একাংশ বলছেন, এখন থেকে সাবধান হওয়ার কথা। বিশেষ ভাবে মাস্ক এবং স্যানেটাইজার ব্যবহারের কথা বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications