করোনার দৈনিক সংক্রমণ ৫ হাজার ছাড়িয়েছে, পরিস্থিতি সামাল দিতে চলছে মক ড্রিল

ফের মাথাচাড়া দিয়েছে করোনা ভাইরাস! উত্থান-পতনের মধ্যে দিয়েই যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার সামান্য নিম্নমুখী ছিল কোভিড গ্রাফ। তবে সপ্তাহের শুরুতেই ফের বাড়ল দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫ হাজার ৮৮০ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

বাড়ছে সক্রিয় কেসের সংখ্যা

বাড়ছে সক্রিয় কেসের সংখ্যা

সোমবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, করোনার সক্রিয় কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ১৯৯ জন। এপ্রিল মাসের ১০ ও ১১ তারিখ মক ড্রিল পরিচালিত হবে। দু'দিন ধরে কোভিড পরিস্থিতির মোকাবিলার মহড়া চলবে। এই মক ড্রিলে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কী জানালেন আধিকারিকরা

কী জানালেন আধিকারিকরা

রবিবার আধিকারিকরা জানিয়েছেন, এই মক ড্রিলের তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সেই সঙ্গে সোমবার তিনি ঝাজ্জারের এইমসেও যাবেন। দৈনিক কেসের সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ৫ লক্ষ ৩০ হাজার ৯৭৯ জন।

হিমাচল প্রদেশ থেকে চারজন, গুজরাত, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে একজন ও কেরল থেকে দু'জন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 ঊর্ধ্বমুখী ইতিবাচকতার হারও

ঊর্ধ্বমুখী ইতিবাচকতার হারও

পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক ইতিবাচকতার হারও। ৬.৯১ শতাংশে পৌঁছে গেছে দৈনিক হার, যেখানে আগে সাপ্তাহিক হার ছিল ৩.৬৭ শতাংশ। করোনার আক্রান্তের বেড়ে হয়েছে ৪ কোটি ৪৭ লক্ষ ৬২ হাজার ৪৯৬ জন। সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ০.০৮ শতাংশ।

সুস্থতার সংখ্যা

সুস্থতার সংখ্যা

করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮.৭৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ৯৬ হাজার ৯১৮ জন। যেখানে মৃত্যুর হার ছিল ১.১৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, ইতিমধ্যে করোনার টিকা পেয়েছেন ২২০.৬৬ কোটি মানুষ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনটি রাজ্যে ফের বাধ্যতামূলক মাস্ক। সেই সঙ্গে কিন্তু অন্য রাজ্যগুলিকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য করোনা নিয়ে একটি পর্যালোচনা সভা করেছিলেন, সেখানেই তিনি জানিয়েছিলেন, প্রতিটি রাজ্যকে খুব সতর্ক থাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+