ফের কমল রান্নার গ্যাসের দাম, জেনে নিন বিস্তারিত
কিছুটা সস্তি, ফের কমল রান্নার গ্যাসের দাম। তবে এলপিজি সিলিন্ডার নয় পাইপলাইনের রান্নার গ্যাসের দাম কমেছে। ১০ শতাংশ দাম কমিয়েছে মোদী সরকার। সসেই সঙ্গে সিএনজির দামও কমেছে। রাজধানী দিল্লি সহ যেসব জায়গায় পাইপ লাইনে রান্নার গ্যাস সরবরাহ হয় সেখানকার গ্রাহকরা স্বস্তি পেয়েছেন।
এলপিজি সিলিন্ডারের দাম তো আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ১১০০ টাকা পেরিয়ে ১২০০ টাকার দিকে এগোচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। মধ্যবিত্তের মাথায় হাত। এই পরিস্থিতিতে হঠাৎ করে পাইপলাইন জাত রান্নার গ্যাসের দাম কমিয়েছে মোদী সরকার। এবার কি এলপিজির সিলিন্ডারের দামও কমবে। এই নিয়ে আশায় রয়েছে সাধারণ মানুষ।

আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। সেই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও কমেছে। তার জেরে পাইপলাইন জাত রান্নার গ্যাসের দাম কমেছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য এবং সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এই দাম কমানোর কথা ঘোষণা করেন। আমেিরকা, রাশিয়া এবং কানাডায় অপরিশোধিত তেলের দাম কমেছে। এই দেশগুলি থেকেই সাধারণ অপরিশোধিত তেল কেনে ভারত।

পাইপলাইনে গ্যাস সরবরাহ কলকাতায় না হলেও মুম্বই-দিল্লির মত বড় বড় শহরে হয়ে থাকে। পাইপ লাইনে গ্যাস সরবরাহ হয় তাকে পিএনজি বলা হয়। সেই গ্যাসের দাম ১০ শতাংশ কমেছে। তাতে কিছুটা রেহাই পেয়েছেন দিল্লিবাসী। আবার ২০২১ থেকে ২০২২ সালে পিএনজি রান্নার গ্যাসের দাম ৮০ শতাংশ বেড়ে গিয়েছিল।

গত কয়েক বছরে যেমন এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েেছ। তেমনই পাইপলাইনের সরবরাহ হওয়া রান্নার গ্যাসের দামও বেড়েছে। দাম কমার পর দিল্লিতে এখন প্রতিকেজি পিএনজি-র জন্য গ্রাহকদের দিতে হবে ৭৩.৫৯ টাকা। যেটা এতদিন দিতে হত ৭৯.৫৬ টাকা। মুম্বইয়ে যেখানে দিতে হত কেজি প্রতি ৮৭ টাকা সেটা এখন দিতে হবে কেজি প্রতি ৭৯ টাকা। কাজেই অনেকটাই কমেছে পিএনজি-র দাম।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications