দলিত ছাত্রীদের পরিবেশন করা খাবার ফেলে দেওয়ার নির্দেশ, গ্রেফতার উদয়পুরের স্কুলের রাঁধুনি
দলিত ছাত্রীদের পরিবেশন করা খাবার ফেলে দেওয়ার নির্দেশ, গ্রেফতার উদয়পুরের স্কুলের রাঁধুনি
রাজস্থানের উদয়পুরের একটি স্কুলে দলিত ছাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। স্কুলের রাঁধুনিকে গ্রেফতার করা হয়েছে। দলিত ছাত্রীরা মিড-ডে মিল পরিবেশন করেছিল। সেই খাবার ফেলে দিতে বাকি ছাত্রীদের বাধ্য করা হয় বলে রাঁধুনির বিরুদ্ধে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত রাঁধুনিকে গ্রেফতার করা হয়েছে।

স্কুলের রাঁধুনির বিরুদ্ধে অভিযোগ
শুক্রবার উদয়পুরে বারোদি এলাকায় একটি সরকারি উচ্চপ্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। মিড-ডে মিলের রান্না সেদিন কয়েকজন দলিত ছাত্রী পরিবেশন করে। ঘটনার তীব্র বিরোধিতা করেন রাঁধুনি লালা রাম গুরজার। তিনি বাকি ছাত্রীদের খাবার ফেলে দিতে বলেন। তাঁর কথায় অন্যান্য ছাত্রীরা খাবার ফেলে দেয়। এরপরেই ওই দলিত ছাত্রীরা তাঁদের বাড়িতে গিয়ে সমস্ত কথা জানায়। পরিবারের সদস্যরা এসে স্কুলের সামনে বিক্ষোভ করেন।

গ্রেফতার অভিুক্ত রাঁধুনি
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দলিত কয়েকজন ছাত্রীর পরিবার অভিযোগ করেছে. তাদের মেয়েরা মিড-ডে মিল পরিবেশন করেছিল। কিন্তু রাঁধুনির নির্দেশে তা ফেলে দেয় বাকি ছাত্রীরা। অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। রাঁধুনিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সাধারণত, রাঁধুনির পছন্দের উচ্চবর্ণের ছাত্রীরা মিড-ডে মিল পরিবেশন করত। কিন্তু স্কুলের এক শিক্ষকের নির্দেশে নিম্ন বর্ণের ছাত্রীরা মিড ডে মিল পরিবশন করে। তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েন রাঁধুনি। অন্যদিকে, রাঁধুনি দলিত ছাত্রীরা ভালো পরিবেশন করতে পারছিল না বলে অভিযোগ করেছে। সেই কারণেই তিনি খাবার ফেলে দেওয়ার জন্য বাকি ছাত্রীদের নির্দেশ দিয়েছিলেন।

ভারতে বাড়ছে দলিত নির্যাতনের ঘটনা
সম্প্রতি এনসিআরবির একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। সেখানে দলিতদের বিরুদ্ধে নির্যাতন বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে রাজস্থানে দলিতদের ওপর অত্যাচার আগের থেকে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। দলিত ছাত্রীদের বিরুদ্ধে এহেন ব্যবহার এনসিআরবির রিপোর্টের সত্যতা প্রমাণ করে। এর আগেও রাজস্থানের উদয়পুরে একাধিকবার দলিতদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে।

রাজস্থানে দলিত নির্যাতনের হার বেশি
সম্প্রতি দলিতদের ওপর নির্যাতনের একটি রেকর্ড ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে প্রকাশ করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ভারতে মধ্যপ্রদেশ ও রাজস্থানে দলিতদের ওপর নির্যাতনের হার ভারতে সব থেকে বেশি। এনসিআরবি-এর রিপোর্টে দেখা গিয়েছে, ২০২১ সালে প্রতি ঘণ্টায় ভারতে দলিতদের বিরুদ্ধে ছয়টি অপরাধ নথিভুক্ত হয়েছে। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী দলিতদের বিরুদ্ধে ৫০,২৯১টি মামলা নথিভুক্ত হয়েছিল। ২০২১ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯০০।
রিপোর্টে দেখা গিয়েছে, রাজস্থানে হঠাৎ করেই দলিতদের ওপর নির্যাতন বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্থান ও মধ্যপ্রদেশে আর্থিক উন্নতি অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। এছাড়াও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মধ্যে একটা পরিবর্তন এসেছে। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ণ ভিত্তিক অপরাধের বিরোধিতা করতে বা বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের। নিজেদের অধিকার নিয়ে তাঁরা অপরাধের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হচ্ছেন। এছাড়াও দলিতদের জনসংখ্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া, আগের মতো দলিতরা অপমান হালকাভাবে নিচ্ছেন না।
প্রতীকী ছবি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications