গুজরাতি ও রাজস্থানীদের নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের মন্তব্য ঘিরে কেন জোর বিতর্ক?

মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির একটি বক্তব্যের তীব্র নিন্দা করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোশিয়ারি বলেন, মহারাষ্ট্র থেকে গুজরাট ও রাজস্থানের বাসিন্দাদের সরিয়ে নিলে রাজ্যকে আর দেশের বাণিজ্য নগরী বলা যাবে না। সাংসদ সঞ্জয় রাউতের পাশাপাশি শিবসেনার একাধিক নেতা সাংসদ কোশিয়ারির বক্তব্যের নিন্দা করেছেন। শিবসেনার তরফে অভিযোগ করা হয়েছে, কোশিয়ারি তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে মারাঠিদের অপমান করেছেন। কংগ্রেস কোশিয়ারির মন্তব্যের সমালোচনা করেছেন।

কী বলেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল

কী বলেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল

মুম্বইয়ের অন্ধেরিতে মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারি প্রয়াত শান্তিদেবী চম্পালালজি কোঠারির নামে একটি চকের নামকরণ করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মহারাষ্ট্রে বসবাসকারী গুজরাটিদের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, গুজরাটিরা যেখান যান, সেখানেই হাসপাতাল, স্কুল, কলেজ তৈরি করেন। জায়গাটির উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন। কোশিয়ারির একটি বক্তব্য শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত শেয়ার করেছেন। সেখানে মহারাষ্ট্রের রাজ্যপাল মন্তব্য করছেন, 'আমি প্রায়ই বলি, যদি মহারাষ্ট্র থেকে গুজরাটি ও রাজস্থানিদের সরিয়ে নেওয়া হয় বিশেষ করে মুম্বই ও থানে থেকে, তাহলে সেখানকার মানুষের হাতে আর টাকা থাকবে না। তিনি বলেন, বাণিজ্য নগরী হিসেবে গণ্য করা হবে না।

তীব্র প্রতিক্রিয়া সঞ্জয় রাউতের

তীব্র প্রতিক্রিয়া সঞ্জয় রাউতের

কোশিয়ারির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সঞ্জয় রাউত। শিবসেনা সাংসদ বলেন, 'এই মন্তব্যের মাধ্যমে কোশিয়ারি মারাঠিদের ভিক্ষুক বলতে চেয়েছেন।' এরপরেই একনাথ শিন্ডেকে নিশানা করে বলেন, 'এবার তো আপনি কিছু বলুন।' টুইটারে শিন্ডে লেখেন, 'একনাথ শিন্ডে এবার তো আপনি প্রতিবাদ করুন। আপনার মহারাষ্ট্র কি আলাদা ? আপনার আত্মসম্মান থাকলে এই মন্তব্যের প্রতিবাদ করুন।' এরপরেই তিনি বলেন, 'কোশিয়ারির এই মন্তব্যের জন্য পদত্যাগ করা উচিত।'

রাজ্যপালের বক্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস নেতা

রাজ্যপালের বক্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস নেতা

কংগ্রেস নেতা সচিন সাওয়ান্ত রাজ্যপালের মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি রাজ্যপালের বক্তব্যের ভিডিও টুইটারে শেয়ার করেন। সেখানেই তিনি অভিযোগ করেন, রাজ্যপাল এই বক্তব্যে মারাঠিদের অপমান করেছে। যা কখনই কাম্য নয়। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিবসেনার সাংসদ প্রিয়াংঙ্কা চতুর্বেদি। তিনি বলেন, মহারাষ্ট্রের জনগণের কঠোর পরিশ্রম ও অধ্যাবসাকে অপমান করেছেন রাজ্যপালের। তাঁর ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মনে করেছেন। প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, 'মহারাষ্ট্রের মানুষের ও মারাঠিদের প্রবল পরিশ্রমের জেরে রাজ্য আজকে এই জায়গায় পৌঁচেছে। রাজ্যের মানুষ দিনরাত পরিশ্রম করছে। কিন্তু রাজ্যপাল রাজ্যের প্রতিটি মানুষের এই কঠোর পরিশ্রমকে অপমান করেছেন। এই মন্তব্যের জন্য রাজ্যবাসীর কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিৎ।' চতুর্বেদী রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, 'তাঁরা এখনও চুপ কেন? রাজ্যের মানুষের এই অপমানে তাঁদের কোনও সমস্যা নেই? ও তাঁরা তো এখনও মন্ত্রীপরিষদের সঙ্গে একমতে পৌঁছতে পারেননি। ঐক্যমতে পৌঁছতে পারলে তিনি নিশ্চয় মন্তব্য করবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+