NEET, UGC-NET নিয়ে বিতর্কের মধ্যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে কড়া আইন কেন্দ্রের! কী কী শাস্তি রয়েছে সেখানে
সারা দেশে ইউজিসি নেট ও নিট পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যে শুক্রবার কেন্দ্র পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪ লাগু করেছে। এর লক্ষ্য হল সারা দেশ জুড়ে পাবলিক পরীক্ষা ও প্রবেশিকা পরীক্ষায় জালিয়াতি মোকাবিলা করা।
ফেব্রুয়ারিতে সংসদে পাশ করা এই আইনের লক্ষ্য হল প্রতারণায় কঠোর শাস্তি। এখানে প্রতারণার শিকার ব্যক্তিদের তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে। সংগঠিত অপরাধে জড়িতদের পাঁচ থেকে দশ বছরের জেল এবং সর্বনিম্ন এক কোটি টাকা জরিমানা হতে পারে।

পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আইনটি কর্তৃপক্ষ, পরিষেবা প্রদানকারী বা যে কোনও ব্যক্তি এর সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি দিতেই এই আইন করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস একটা সংগঠিত প্রতারণামূলক অপরাধ। এই ধরনের ব্যক্তিদের সবার ক্ষেত্রেই পাঁচ থেকে দশ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি এই আইনে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে।
অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণকারীরা কঠোর শাস্তি থেকে সুরক্ষিত। তাঁদের জন্য আনফেয়ার মিনস অনুসরণে বর্তমান যে আইন রয়েছে, তাই বলবত থাকবে।
Centre notifies Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024, amid row over NEET, UGC-NET exams
— Press Trust of India (@PTI_News) June 21, 2024
এখানে আনফেয়ার মিনস বলতে, প্রশ্ন ফাঁস, অননুমোদিত যোগাযোগের মাধ্যমে পরীক্ষা চলাকালীন প্রার্থীদের সাহায্য করা, কম্পিউটার সিস্টেমে কারচুপি করা, অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়ো পরীক্ষা কিংবা ভুয়ো নথি জমা দেওয়া. এই অপরাধগুলি জামিন অযোগ্য এবং এর তদন্ত করতে পারেন ডিএসপি বা সহকারী কমিশনার পদের পুলিশ আধিকারিকরা। এখানে কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তের দায়িত্ব দেওয়ার ক্ষমতা রাখা হয়েছে।
কেন্দ্রের এই আইন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে, ব্যাঙ্কিং নিয়োগ পরীক্ষা এবং ন্যাশনাল টেস্টিম এজেন্সি যেসব পরীক্ষা পরিচালনা করে, সেইসব পরীক্ষাকে এই আইনের অধীনে আনা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications