বিহার ভোটে বিতর্কের ঝড়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংহের বিরুদ্ধে অভিযোগ
বিহার বিধানসভা নির্বাচনের মাঝেই বড়সড় রাজনৈতিক বিতর্ক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী ও জেডিইউ নেতা লালন সিংহ ওরফে রাজীব রঞ্জন সিংহের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পাটনা জেলা প্রশাসন। ভিডিও নজরদারি দলের ফুটেজ খতিয়ে দেখেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
পাটনা প্রশাসন এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও জনপ্রতিনিধিত্ব আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে লালন সিংহের বিরুদ্ধে। অভিযোগ ভোটের সময় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মন্তব্য করা হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে লালন সিংহকে তাঁর দলীয় কর্মীদের উদ্দেশে বলতে শোনা যায় "কিছু বিরোধী নেতাকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে দেবেন না। দরকার হলে ভোট করিয়ে বাড়ি পাঠিয়ে দিন।"
এই ভিডিও জনসমক্ষে আসতেই আরজেডি সরব হয়। দলের মুখপাত্র প্রিয়াঙ্কা ভারতি এক্স হ্যান্ডলে লিখেছেন
"নির্বাচন কমিশন কি ঘুমিয়ে আছে? এই ভিডিওর সত্যতা যাচাই করে ব্যবস্থা নেবে কি?"
এই মন্তব্য করেছিলেন লালন সিংহ, জেডিইউ প্রার্থী অনন্ত সিংহের সমর্থনে মোখামায় প্রচার সভায়। উল্লেখ্য, অনন্ত সিংহ এই মুহূর্তে বেউর জেলে বন্দি। জন সুরাজ সমর্থক দুলার চন্দ যাদব খুনের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সেই ঘটনার প্রেক্ষিতে লালন সিংহ প্রচারে বলেন
মোখামার মানুষকে অনন্ত সিংহের অনুপস্থিতি অনুভব করতে দেব না।" দুলার চন্দ যাদবকে রাজনৈতিক সংঘর্ষের সময় গুলি করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। পরে বড়সড় অভিযান চালিয়ে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ১৫০ জনেরও বেশি সদস্যের সহযোগিতায় অনন্ত সিংহ সহ তিনজনকে গ্রেফতার করা হয়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications