Parliament Winter Session: সংবিধান কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়! কংগ্রেসকে তীব্র আক্রমণ রাজনাথের

Parliament Winter Session: সংবিধান কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়! ঠিক এই ভাষাতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন রাজনাথ সিং (Rajnath Singh) । আজ শুক্রবার লোকসভায় শীতকালীন অধিবেশনে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা হয়। আর সেই বক্তব্যের শুরু থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান প্রতিরক্ষামন্ত্রী। বলেন, দেশ সংবিধানের অমৃত মহোৎসব প্রত্যক্ষ করছি। ৭৫ বছর আগে সংবিধান প্রণয়নের কাজ শেষ হয়েছে।

তবে এই সংবিধান রচনা খুব একটা সহজ ছিল না। এই বিষয়ে কথা বলতে গিয়েই শীতকালীন অধিবেশন (Parliament Winter Session) থেকে এদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান রাজনাথ সিং। বলেন, সংবিধান কোনও বিশেষ দলের কোনও অবদান নয়। কার্যত সংবিধানের হাইজ্যাকের কথাও উঠে এসেছে এদিন প্রতিরক্ষামন্ত্রীর (Rajnath Singh) ।

rajnath congress

তাঁর কথায়, একটি নির্দিষ্ট দল সবসময়েই সংবিধান তৈরির কৃতিত্ব নিতে চেয়েছে। কিন্তু তা যে নয় তা আরও একবার স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চান বলেও এদিন মন্তব্য করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা।

এই প্রসঙ্গে আরও বলেন, কিছু লোক আমাদের সংবিধানকে নিয়ে প্রশ্ন তোলে! উপনিবেশবাদের কথা বলে। কিন্তু সংবিধান রচনার পিছনে বহু মানুষের অবদান ছিল। ভারতের এই সংবিধান স্বাধীনতা সংগ্রামের পবিত্র আগুন থেকে প্রাপ্ত এক অমৃত বলেও এদিন বক্তব্য রাখেন রাজনাথ সিং। তাঁর কথা, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা যেমন উল্লেখ, তেমনই স্বাধীন ভারতের সংবিধান কেমন হবে তা নিয়ে মতামত প্রকাশের জায়গা ছিল।

কার্যত নাম না করে রাহুল গান্ধীকে এক হাত নিয়ে রাজনাথ বলেন, অনেকেই এখন সংবিধান রক্ষার কথা বলছেন। পকেটে নিয়ে ঘুরছেন। আর তা রক্ষা করা আমাদের সবারই কর্তব্য! কিন্তু কে সংবিধানকে সন্মান করছে আর কে অসন্মান, তা বোঝার সময় এসেছে বলেও এদিন তোপ দাগেন প্রতিরক্ষামন্ত্রী।

শুধু তাই নয়, সংবিধান নিয়ে কেউ বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করছে! কিন্তু আমরা মাথায় নিয়ে ঘুরি, দাবি করেন তিনি। যদিও পাল্টা বিজেপিকে সংবিধান ইস্যুতে আক্রমণ শানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। কার্যত প্রথম ভাষণেই মোদী সরকারকে আক্রমণ শানান। বলেন, গত কয়েক বছরে সংবিধানকে দুর্বল করা হয়েছে। এমনকি ২০২৪ সালে এনডিএ যদি কোনও ভাবে বেশি আসন পেত তাহলে সংবিধান বদলে দেওয়ার চেষ্টা হতো বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন কেরলের ওয়ানেড়ের এই সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+