Coromandel Express accident: প্রতারণায় দায়ে জেলে! দুর্ঘটনায় ১০ কোটি ক্ষতিপূরণ দিতে চান সুকেশ
Coromandel Express accident: ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় জেলে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। আর সেই ব্যক্তিই দিতে চাইলেন ক্ষতিপূরণ। তাও আবার ১০ কোটি টাকা।
সম্প্রতি ওড়িশায় যে ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে, সেই ঘটনায় ক্ষতিগ্রস্তদেরই ক্ষতিপূরণ দিয়ে চেয়ে রেলমন্ত্রীকে চিঠি লিখলেন সুকেশ (Sukesh Chandrashekar)। ক্ষতিপূরণেক টাকাটা বৈধ ও ট্যাক্সের আওতাধীন আয় থেকে দেবেন বলে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন অভিযুক্ত।

চিঠিতে তিনি লিখেছেন, ওই ১০ কোটি টাকা আমার বৈধ রোজগার থেকেই দেব। সঙ্গে রিটার্ন ফাইলিং-এর কাগজপত্রও দেব। এর আগে গত ২২ মার্চ বন্দিদের উন্নয়নের স্বার্থে টাকা দিতে চেয়ে জেলের ডিজি-কে চিঠি লিখেছিলেন তিনি (Sukesh Chandrashekar)। ২৫ মার্চ নিজের জন্মদিনে ৫ কোটি টাকা দিতে চেয়েছিলেন তিনি।
ডিজি-কে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, তিনি সেইসব বন্দিদের টাকা দিতে চান, যাঁরা নিজেদের জামিনের টাকা দিতে পারছেন না, কিংবা দিনের পর দিন মামলা লড়ে যাচ্ছেন, যে সব বন্দিদের পরিবার তাঁদের সন্তানের পড়াশোনার খরচ জোগাতে পারছে না, সংসার চালাতে পারছে না।
দিল্লি পুলিশ গত বছর সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekar)বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। জাপনা সিং ও অদিতি সিং-কে প্রতারণার অভিযোগে ওই এফআইআর হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে সুকেশ ও তাঁর স্ত্রী লীনা মারিয়া পলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের ইকনমিক অফেন্স উইং ও ইডি-র তদন্ত চলাকালীন সুকেশের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহির মতো বলি অভিনেত্রীদের। চন্দ্রশেখরের থেকে জ্যাকলিন ৭ কোটি টাকা নিয়েছেন বলেও উঠে আসে তদন্তে। গত এপ্রিল মাসেও জ্যাকলিনকে একটি চিঠি লেখেন সুকেশ। ইস্টার উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে জ্যাকলিনের রূপের প্রশংসাও করেছিলেন সেই চিঠিতে।

জ্যাকলিনকে তিনি এও লেখেন, পরেরবার ইস্টারটা নাকি হবে একেবারে সেরা। রীতিমতো প্রেম নিবেদন করেই অভিনেত্রীকে সেই চিঠি লিখেছিলেন সুকেশ। অভিনেত্রীকে হার্টবিট বলে সম্বোধন করে তিনি লিখেছিলেন তু মিলে, দিল খিলে গানটা শুনলেই নাকি তাঁর জ্যাকলিনের কথা মনে পড়ে। সম্প্রতি লাক্স-এর যে বিজ্ঞাপন জ্যাকলিন করেছেন, সেটার কথাও সুকেশ লিখেছিলেন চিঠিতে।












Click it and Unblock the Notifications