কংগ্রেস ক্ষমতায় ফিরলে লাগু নয় সিএএ, এনআরসি! আশ্বস্ত করে বার্তা প্রিয়ঙ্কার

ক্ষমতায় ফিরলে সিএএ, এনআরসির মতো আইন লাগু করা থেকে দূরে থাকবে কংগ্রেস। এমনটাই আশ্বাস দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী।

ফের ক্ষমতায় ফিরলে সিএএ, এনআরসির মতো আইন লাগু করা থেকে দূরে থাকবে কংগ্রেস। এমনটাই আশ্বাস দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। এদিন তিনি সিসিএ বিরোধী বিক্ষোভে যুক্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে দিয়ে দাঁড়ান। বিক্ষোভের সময় এঁদের অনেককেই জেলে যেতে হয়েছিল। এই দুই বিষয় সংবিধানের চেতনার বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

 বারানসীতে প্রিয়ঙ্কা

বারানসীতে প্রিয়ঙ্কা

এদিন সকালে প্রধানমন্ত্রী নির্বাচনী ক্ষেত্র বারানসীতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেখানে তিনি সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেওয়াদের সঙ্গে কথা বলেন। ১৯ ডিসেম্বর বারানসীর বেনিয়া এলাকায় বেশ কিছু আন্দোলনকারী ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা এই মুহুর্তে জামিনে ছাড়া পেয়েছেন। উল্লেখ করা যেতে পারে ১৯ ডিসেম্বর আট বছরের একটি শিশু বারণসীতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল।

বিক্ষোভকারীদের আইনি সাহায্য

বিক্ষোভকারীদের আইনি সাহায্য

কংগ্রেস নেত্রী দেশের সংবিধানের বিরোধী আইনের ক্ষেত্রে আরও বেশি সংখ্যায় মানুষকে রাস্তায় নামা আহ্বান জানান। কৃষক, শ্রমিক, যুবক এবং ছাত্রছাত্রীদের কাছে তিনি এই আবেদন জানিয়েছেন। বিক্ষোভকারীদের তিনি আইনি সাহায্য দেওয়ার কথাও জানিয়েছেন। এদিন প্রিয়ঙ্কা গান্ধী দলিত কর্মী অনুপ শর্মিকের সঙ্গে দেখা করেন। এছাড়াও আন্দোলনরত বিএইচইউ-এর ছাত্রদের সঙ্গেও দেখা করেন।

প্রতিবাদকারী দম্পতির সঙ্গে সাক্ষাৎ

প্রতিবাদকারী দম্পতির সঙ্গে সাক্ষাৎ

কংগ্রেস সাধারণ সম্পাদক এদিন আন্দোলনকারী দম্পতি একতা সেখর সিং এবং তাঁর স্বামী রবিশেখরের সঙ্গে রাজঘাটে দেখা করেন। এই দম্পতির ১৮ মাসের কন্যা সন্তান রয়েছে। সিএএ নিয়ে বিক্ষোভে যোগ দেওয়ায় তাঁদের ১৫ দিন জেলে কাটাতে হয়েছে।

সন্ত রবিদাসের মন্দিরে প্রিয়ঙ্কা

সন্ত রবিদাসের মন্দিরে প্রিয়ঙ্কা

এদিন কংগ্রেস নেত্রী মন্দির শহরে সন্ত রবিদাসের মন্দিরেও যান। সেখানে প্রার্থনায় অংশ নেন। এরপর তিনি বোটে পঞ্চগঙ্গায় যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+