কংগ্রেসের ‘অক্সিজেনে’ কাঁপছে বিজেপি, মিশন ২৩-এর আগে উপনির্বাচন কার্যত সেমিফাইনাল
কংগ্রেসের ‘অক্সিজেনে’ কাঁপছে বিজেপি, মিশন ২৩-এর আগে উপনির্বাচন কার্যত সেমিফাইনাল
কংগ্রেস অক্সিজেন পেয়ে গিয়েছে ত্রিপুরায়। সুদীপ রায় বর্মনের ঘর ওয়াপসির সঙ্গে সঙ্গে কংগ্রেস হয়ে উঠেছে বিজেপির প্রকৃত চ্যালেঞ্জার। এমনকী ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহার চ্যালেঞ্জার হিসেবে দেখা হচ্ছে সদ্য বিজেপি ছেড়ে সুদীপ-সঙ্গী হয়ে কংগ্রেসে ফেরা আশিস সাহাকে। তাঁর সঙ্গেই সমম্ুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন নয়া মুখ্যমন্ত্রী মানিক।

দুই কেন্দ্রেই কড়া টক্করের প্রহর গোনা
কংগ্রেস অক্সিজেন পেয়েই চার কেন্দ্রের উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আগরতলা থেকে প্রার্থী হচ্ছেন সুদীপ রায় বর্মন আর বরদোয়ালি টাউন থেকে প্রার্থী বিজেপি ত্যাগী আশিস সাহা। এই বরদোয়ালি থেকেই ভোটে লড়বেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর আগরতলায় বিজেপির প্রার্থী দলের রাজ্য সহ সভাপতি অশোক সিনহা। দুই কেন্দ্রেই কড়া টক্করের প্রহর গোনা শুরু হয়েছে।

সিংহভাগ জনজাতি ভোট কংগ্রেসের দিকে
ত্রিপুরার বিজেপির জন্য অশনি সংকেত হয়ে উঠছে কংগ্রেস। কংগ্রেস শুধু শক্তি বাড়িয়েই ক্ষান্ত নেই, বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসানোর জন্য সমস্তরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের এই উত্থান দেখে অঙ্ক কষা শুরু করে দিয়েছে সিপিএম ও সদ্য ত্রিপুরায় পা দেওয়া তৃণমূল। কংগ্রেস সম্প্রতি টিপ্রার সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা নিয়েছে। তা হলে সিংহভাগ জনজাতি ভোট কংগ্রেসের দিকে চলে যাবে।

বিজেপির কপালে দুঃখ রয়েছে কংগ্রেসের থাবায়
ত্রিপুরার জনজাতি ভোট আগেরবার বিজেপির দিকে এসেছিল আইপিএফটির সৌজন্যে। এবার আইপিএফটির অস্তিত্ব নেই। তার বদলে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে প্রদ্যোখ কিশোর দেববর্মন নতুন দল তৈরি করেছে টিপ্রা মথা নামে। সেই দলের সমর্থনেই রয়েছে ত্রিপুরার জনজাতি ভোট। এখন জনজাতি ভোট কংগ্রেসের দিকে গেলে বিজেপির কপালে দুঃখ রয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে জোর লড়াই কংগ্রেসের
সম্প্রতি বিপ্লব দেবের জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা। তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তিনি বিধায়ক ছিলেন না। স্বাভাবিকভাবেই তাঁকে জিতে আসতে হবে কোনও বিধানসভা কেন্দ্র থেকে। এবার তাঁকে প্রার্থী করা হচ্ছে বরদোয়ালি থেকে। এই কেন্দ্রে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে জোর লড়াই এই কেন্দ্র থেকেই গতবার নির্বাচিত হওয়া সদ্য বিজেপি ছাড়া আশিস সাহার।

মুখ্যমন্ত্রীর ভোট ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
এই বরদোয়ালি কেন্দ্রে সিপিএম প্রার্থী দেয়নি, দিয়েছে দাবের শরিক ফরওয়ার্ড ব্লক। বিজেপি মনে করছে, তলে তলে বাম-কংগ্রেস জোট হয়েছে এই কেন্দ্রে। সিপিএমের ভোট যদি এই কেন্দ্রে কংগ্রেসের বাক্সে পড়ে, তবে তা মানিক সাহার পক্ষে হবে মস্তবড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর ভোট ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রেয়েছে গেরুয়া শিবির।

সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে প্রার্থী খুঁজতে
বিজেপি বরদোয়ালি কেন্দ্রের ওয়ার্ডগুলিতে খুব স্বল্প ভোটে জিতেছিল। ফলে বিজেপির চিন্তা যাচ্ছে না। বিজেপিতে এমনিতেই একাধিক গোষ্ঠী রয়ে গিয়েছে। তার উপর ত্রিপুরায় ভোট-অঙ্কে বিজেপির চাপ বাড়ছে। অন্যদিকে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে প্রার্থী খাঁড়া করতেও বিজেপি বাছবিচার করছে। কারণ এখানেও প্রেস্টিজ ফাইট।

তেইশের সেমিফাইনাল হয় কি না!
প্রমাণিত কংগ্রেস ফের প্রাসঙ্গিক হয়ে উঠছে ত্রিপুরায়। এই কেন্দ্রে একাধিক নাম ভাবা হয়েছিল। শেষমেশ অশোক সিনহাকে প্রার্থী করা হয়েছে। অনেকের নাম ভাসছিল এই কেন্দ্রে। সুদীপের এই কেন্দ্রে ব্যক্তিগত জনভিত্তি রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে বড় নামের প্রার্থীরা দাঁড়াতে চাইছেন না। এখন দেখার ২৬ জুন উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর তা আদতে তেইশের সেমিফাইনাল হয় কি না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications