জঈশের ছায়ায় ভূস্বর্গে চোখ রাঙাচ্ছে 'কাশ্মীরি টাইগার্স', মোদী সরকারের স্ট্র্যাটেজি নিয়ে সওয়াল কংগ্রেসের
এক মাসের মধ্যে ১২টি জঙ্গি হামলা কাশ্মীরে। শহিদ হয়েছেন ১২ জন জওয়ান। হঠাৎ করে কাশ্মীরে জঙ্গি নাশকতা বেড়ে যাওয়ায় মোদী সরকারকেই বিঁধল কংগ্রেস। সেনা জওয়ানদের প্রাণ নিয়ে ছেলে খেলা করছে মোদী সরকার সরাসরি নিশানা করেছে তারা।
প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার মোদী শপথ নেওয়ার পর থেকে জঙ্গি হামলা বেড়ে গিয়েছে কাশ্মীরে এমনই অভিযোগ করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরা।

গত ৯ জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেদিন থেকে কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। সেদিনই কাশ্মীরে সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেদিন থেকেই কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা চলছে। তারপরেও থামেনি জঙ্গি হামলা কী করছে মোদী সরকার প্রশ্ন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সোশ্যাল মিডিয়ায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সোমবার রাত থেকে কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গলের মধ্যে সেনা জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছে। সেই ঘটনায় শহিদ হয়েছে চার জওয়ান। তারমধ্যে এক সেনা অফিসারও রয়েছে। জঙ্গি লুকিয়ে থাকার গোপন খবর পেয়েই সেখানে অভিযান শুরু করে সেনা বাহিনী এবং কাশ্মীর পুলিশ।
সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরাও। এই ঘটনায় পাক জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদের মদত পুষ্ট কাশ্মীর টাইগার্সদের হাত রয়েছে বলে জানা গিয়েছে। আগের হামলাগুলিও তারাই চালিয়েছিল। পরোক্ষে কাশ্মীরে ফের প্রভাব বিস্তার করতে শুরু করেছে জঈশ। এদিকে কাশ্মীরে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার।
পর পর এই জঙ্গি হামলার ঘটনা নিয়ে সেনা প্রধানের সঙ্গে সরাসরি কথা বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জঙ্গি দমনে সেনাবাহিনীকে ছাড় পত্র দিয়েছেন। যেকোনও ভাবে যেন তাঁদের রেয়াত করা না হয় সেই নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications