Congress: সব ধর্মকেই সম্মান করি! এ রাজার বিতর্কিত মন্তব্যের পর ব্যাখ্যা কংগ্রেসের

Congress: সব ধর্মকে সম্মান করে কংগ্রেস। প্রত্যেকের বিশ্বাসকে জায়গা দেওয়ার চেষ্টাও করে। ডিএমকে নেতা এ রাজার বিতর্কিত মন্তব্যের পর এমনই ব্যাখ্যা দিলেন ইন্ডিয়া জোটের (India) অন্যতম শরিক দল কংগ্রেস। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, কংগ্রেস সবসময় সর্বধর্ম সম্ভব-এ বিশ্বাস করে।

তিনি আরও বলেন, কোনও ধর্মই অপরের বিশ্বাসকে ছোট করতে পারে না। ভারতের সংবিধানও সেটা মেনে নেয় না, কংগ্রেসও মানে না। কংগ্রেস নেতার দাবি, ইন্ডিয়া জোটের (India) প্রতিটি শরিক দলের অন্য ধর্মের প্রতি বিশ্বাস ও আস্থা আছে। এই নিয়ে কোনও তির্যক মন্তব্য করা প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

Congress:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamilnadu CM) এমকে স্টালিনের পুত্র উদয়নিধির সনাতন ধর্ম সম্পর্কে মন্তব্য নিয়ে গত বুধবার কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, কয়েকদিন আগেই তামিলনাড়ুর মন্ত্রী এ রাজা সনাতম ধর্মকে এইডস রোগের সঙ্গে তুলনা করেছেন। তিনি আরও বলেছেন উদয়নিধি সনাতন ধর্ম সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা এমন কিছুই নয়।

এ রাজার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি (Bjp)। কড়া নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধু ডিএমকে নয়, সার্বিকভাবে ইন্ডিয়া জোটকেই আক্রমণ করেছেন তিনি। এ রাজার আগে উদয়নিধি সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। বলেছিলেন, কিছু কিছু জিনিসের বিরোধিতা না করে নির্মূল করে ফেলাই ভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+