কর্ণাটকে সফল 'রিসর্ট পলিটিক্স' ফর্মুলা তেলাঙ্গানায় প্রয়োগ কংগ্রেসের
কর্ণাটকের সফল 'রিসর্ট পলিটিক্স' এর প্রয়োগ এবার তেলাঙ্গানায় করতে চলেছে কংগ্রেস।
কর্ণাটকের সফল 'রিসর্ট পলিটিক্স' এর প্রয়োগ এবার তেলাঙ্গানায় করতে চলেছে কংগ্রেস। কেনাবেচা রুখতে তেলাঙ্গানার কংগ্রেস বিধায়কদের জন্য কর্ণাটকে রিসর্টের বন্দোবস্ত করা হয়েছে। কর্ণাটকে যে ফর্মুলায় সাফল্য এসেছে, সেটাই এখানে প্রয়োগ করতে চাইছে কংগ্রেস। আর একাজে ব্যবহার করা হয়েছে কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি শিবকুমারকে।

কর্ণাটকের ভোটের সময় এই শিবকুমারই কংগ্রেস ও জেডিএসের বিধায়কদের একসঙ্গে করে রেখেছিলেন বেশ কয়েকদিন। তেলাঙ্গানায় যদি কংগ্রেস ও টিডিপি জোট ১১৯টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬০টি আসন না পায়, সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে।
এবছরের মাঝামাঝি কর্ণাটকের নির্বাচনের পর কংগ্রেস ও জেডিএস জোট বাঁধে। তার আগে পর্যন্ত বিজেপি যাতে দুই দলের কোনও বিধায়ককে ভাঙিয়ে না নিতে পারে সেজন্য শিবকুমার ত্রাতার ভূমিকা নিয়েছিলেন। দুই দলের বিধায়কদের একসঙ্গে রাখার কাজ করেছিলেন। সেই মাস্টারস্ট্রোকের ফলে শপথ নিয়েও বিজেপির বিএস ইয়েদুরাপ্পাকে সরে যেতে হয়েছিল।
তেলাঙ্গানায় টিআরএস জিতবে বলে আশাবাদী কে চন্দ্রশেখর রাও। তিনি ফের মুখ্যমন্ত্রী হওয়ার আশা করছেন। এদিকে টিডিপি ও কংগ্রেস জোট এরাজ্যে ক্ষমতায় ফিরবে বলে মনে করছেন রাহুল গান্ধীরা। এখন দেখার ভোটের ফলে কোন ট্রেন্ড দেখা যায়।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications