জয়পুর লিটারেরি ফেস্টে নিজের নতুন বই প্রকাশ কংগ্রেস সাংসদ শশী থারুরের
জয়পুর লিটারেরি ফেস্টে প্রকাশিত হল কংগ্রেস সাংসদ শশী থারুরের নতুন বই। জয়পুরের এই লিটারেরি ফেস্টকে বলা হয় 'পৃথিবীতে সাহিত্যের বৃহত্তম শো'। সেই ফেস্টে প্রতি বছরই বিশ্বের নামকা সাহিত্যিকরা অংশ গ্রহণ করেন। তাছাড়াও সমাজসেবী, ব্যবসায়ী, রাজনীতিবিদরাও অংশ নেন এই ফেস্টে। চলতি বছরের ফেস্টের পার্টনার ছিল ওয়ান ইন্ডিয়া এবং ডেইলি হান্ট।

ফেস্টের আজকের সেশনে প্রকাশিত হয় শশী থারুরের নতুন বই 'দ্য টিব়্যানি অফ মেরিট: হোয়াট'স বিকম অফ দ্য কমন গুড?'। বইতে মেরুকরণের রাজনীতি নিয়ে লিখেছেন শশী থারুর। এই বই প্রকাশের সময়ই শশী থারুর ভূয়সী প্রশংসা করেন অধ্যাপক মাইকেল স্যান্ডেলের। পাশাপাশি শশী থারুর জানান যে তিনি বহুদিন ধরেই স্যান্ডেলের কাজ নিয়ে চর্চা করছেন।
উল্লেখ্য, কোভিড আবহে এবার জয়পুর লিটারেরি ফেস্ট ২০২১ অনলাইন মোডে চলে গিয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রথম দফায় জয়পুর লিটারেরি ফেস্ট শেষ হয় ২১ ফেব্রুয়ারি। এদিকে এদিন দ্বিতীয় দফায় শুরু হয় জয়পুর লিটারেরি ফেস্ট। এই দফায় ফেস্ট চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।












Click it and Unblock the Notifications