করোনা থাবায় প্রয়াত কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমার
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ এইচ বসন্তকুমারের। ৭০ বছরের সাংসদ বসন্তকুমার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। এই প্রথম কোনও সাংসদ মারা গেলেন কোভিডে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে কংগ্রেস৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এদিন হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। বুলেটিনে বলা হয়, শুধু কোভিড নয়, নিউমোনিয়াও হয়েছিল তাঁর। এতে দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে বসন্তকুমারের। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। নিজের রাজনৈতিক জীবনে তামিলনাড়ু কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। তাছাড়া দুইবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন বসন্তকুমার।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে তামিলনাড়ুর জন্য বসন্তকুমার কতটা কাজ করতে চাইতেন, সেটি তাঁর সঙ্গে মিশলেই বোঝা যেত। শোকবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। কংগ্রেস পার্টির তরফ থেকে রণদীপ সুরজেওয়ালা বসন্তকুমারের পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications