ওয়েনাড়ের ধস নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ, সংসদে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস
ওয়েনাড়ে ধস নিয়ে নাকি আগে থেকেই কেরল সরকারকে সতর্ক করেছিল কেন্দ্র। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার প্রতিবাদে এবার সংসদে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এই প্রস্তাব এনেছেন।
কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ধসের ঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কেন্দ্রের পক্ষ থেকে এই পরিস্থিতি হতে পারে আশঙ্কার কথা জানিয়ে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু কেরল সরকার সেই সতর্কতা নিয়ে কর্ণপাত করেনি।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংসদে। তিনি অভিযোগ করেছেন মিথ্যে কথা বলছেন অমিত শাহ। কেন্দ্রের পক্ষ থেকে এইরকম কোনও সতর্কতা কেরল সরকারকে দেওয়া হয়নি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই মন্তব্য নিয়ে পাল্টা কোনও জবাব না দিলেও তিনি বলেছিলেন এখন এই নিয়ে কথা না বাড়িয়ে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো জরুরি।
অমিত শাহ দাবি করেছিলেন ২৪, ২৫ এবং ২৬ পর পর তিনদিন কেরল সরকারকে ধস নিয়ে সতর্ক করেছিল কেন্দ্র। এদিকে কেরলের ওয়েনাড়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে ৩০০ জনের বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে। আহত কয়েক হাজার মানুষ। এতোটাই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সেখানে যে মৃতদেহ শনাক্ত করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ধসে। ঘর বাড়ি সব ভেসে গিয়েছে। সেনাবাহিনী নামাতে হয়েছে উদ্ধারকাজে। বায়ুসেনাও উদ্ধারকাজ চালাচ্ছে। এমনকী জাতিয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাস্তাঘাট বলে কিছু নেই ওয়েনাড়ের একাধিক গ্রামে। ত্রাণ পৌঁছতে নাজেহাল দশা হচ্ছে উদ্ধারকারীদের।
কেরলের এই বিপর্যয় নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবেশ বিজ্ঞানীরাও। তাঁরা জানিয়েছেন ওয়েনাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। যথেচ্ছ বৃক্ষচ্ছেদন এবং নগরায়ণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ওয়েনাড়ে। প্রসঙ্গত উল্লেখ্য রাজনৈতিক দিক দিয়ে ওয়েনাড় কংগ্রেসের গড়। পর পর ২ বার লোকসভা ভোটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়েনাড় থেকে জয়ী হয়েছিলেন।
সেকারণেই ওয়েনাড়ের ধসের ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি এমনই অভিযোগ করেছিল কংগ্রেস। শুক্রবার সংসদে অমিত শাহের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। সেখানে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ পাল্টা দাবি করেছেন কোনও রকম সতর্কীকরণ কেরল সরকারকে করা হয়নি। মিথ্যে কথা বলছেন অমিত শাহ। যেখানে এতো বড় একটা বিপর্যয় হয়েছে সেখানে এই নিয়ে কথা বলা একেবারেই মানায না বলে পাল্টা নিশানা করেছিলেন তিনি।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications